এবার ‘মেয়র’ নির্বাচিত হলো কুকুর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ছোট্ট শিশু মেয়র হয়েছে এমন খবর আমরা দেখেছি। কুকুর কখনও কি মেয়র হতে পারে? কিন্তু এবার যুক্তরাষ্ট্রে ‘মেয়র’ নির্বাচিত হলো এক কুকুর!

সংবাদ মাধ্যমের এমন খবরে অনেকেই বিস্মিত হবেন। কিন্তু ঘটনাটি সত্যি। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি শহরে প্রায় ৫ সপ্তাহের নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যক ভোটে মেয়র নির্বাচিত হয়েছে ৭ বছর বয়সী একটি কুকুর। যার নাম ডিউক!

ভোটাররা বলছেন, ডিউক পুরো শহরটি পাহারা দিয়ে রাখেন এবং এলাকাবাসী তাই নিরাপদ। ডিউকের কড়া নজরদারি এড়িয়ে ওই এলাকায় গতিসীমা লঙ্ঘন করে চলতে পারে না একটি গাড়িও।

Related Post

দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার খবরে বলা হয়, ডিউক নামের ওই কুকুরটি স্থানীয় এলাকারই এক অধিবাসীর। পশু হলেও এমনকি কোনো প্রচার না চালানোর পরও একমাত্র জনপ্রিয়তার জোরেই মেয়র পদে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল ডিউককে।

ডিউকের প্রতিপক্ষ প্রার্থী কোরমোর্যালন্ট স্টোরের মালিক রিচার্ড শেরব্রুক এই নির্বাচনে ডিউকের জেতা ভোটের অর্ধেকও ভোট পাননি। এমনকি দোকানটির ১২ জন ডিউককে ভোট দিতে গিয়ে ১ ডলার করে দানও করেছেন।

ওই নির্বাচনের পর ডিউককে জয়ের জন্য স্বাগত জানিয়েছে মিনেসোটাবাসী। আগামী শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন নির্বাচিত মেয়র হিসাবে শপথ নেবে কুকুর ডিউক।

মিনেসোটার ডোরসেট শহরের মেয়র রবার্ট টুফটসের পদত্যাগের পর স্থালভিষিক্ত হলেন নির্বাচিত মেয়র কুকুর ডিউক। রবার্ট গত দুবছর মেয়াদে শহরটির মেয়র ছিলেন। তিনিও মাত্র তিনবছর বয়সে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

যাই হোক নিজের আখের গোটানোর কাজে অন্তত ব্যস্ত থাকবেন না নতুন নির্বাচিত মেয়র কুকুর ডিউক। জনগণের সেবা পাওয়া নিয়েই কথা। যে মানুষের জন্য কাজ করবে সেই উত্তম। সে মানুষই হোক আর পশুই হোক। তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট

This post was last modified on জুন ২০, ২০২২ 3:21 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে