The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্যাংনাম স্টাইলে নাচল ভালুকও!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দক্ষিন কোরিয়ার জনপ্রিয় গায়ক সাই এর অত্যন্ত জনপ্রিয় গ্যাংনাম স্টাইলে নেচেছে তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। এমনকি বান কি মুন ও বাদ যাননি। কিন্তু সম্প্রতি অন্য রকম ঘটনা ঘটেছে। এক ভালুক নাচতে শুরু করেছে গ্যাংনাম স্টাইলে।

The Dhaka Times

দক্ষিন আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্কে এই অদ্ভুদ ঘটনা ঘটেছে। ক্যামেরা নিয়ে সেখানে ছিলেন এলেক্সি টিসেঙ্কো। তিনি অনেক আগে থেকে ছবি তোলা শুরু করেন যাতে ভালুকটি স্বাভাবিক হয়ে যায়। এতে সুবিধাই হয়েছে। তিনি তুললেন প্রথম কোন প্রাণীর গ্যাংনাম স্টাইলের নাচ। ছবিগুলো দেখলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়তে হয়। ফটোগ্রাফার বলছেন এমন ছবি তোলায় তাদের সার্থকতা।

1408098235447_Image_galleryImage_PIC_BY_ALEXY_TISHCENKO_CA


 

1408098237283_wps_5_PIC_BY_ALEXY_TISHCENKO_CA


 

1408095643002_wps_8_PIC_BY_ALEXY_TISHCENKO_CA


 

1408095642999_wps_7_PIC_BY_ALEXY_TISHCENKO_CA

ঘটনা হচ্ছে ভালুকটি নদিতে নেমেছিল মাছ ধরতে। কাজ শেষে পানি থেকে উঠে নিজেকে শুকাতে সে যে নৃত্য করেছে, তার সাথে পৃথিবীর শুধুমাত্র গ্যাংনাম স্টাইলের মিল রয়েছে। আশেপাশের মানুষ ব্যাপারটি দেখে খুবই মজা পেয়েছে। ভালুক খুবই আমুদে প্রাণী। এর কার্যকলাপ তাই বিনোদনের উৎস হয়ে যায়।

1408095658516_wps_9_South_Korean_singer_Psy_p

সাই এর গ্যাংনাম স্টাইল ২০১২ সালে ইউটিউবে আক বিলিওন বার দেখা হয়েছিল। বর্তমানে এই সংখ্যা দুই বিলিওন পার হয়ে গেছে। সাই এর জন্য ভালুকের নাচ খুবই উৎসাহ ব্যঞ্জক হবে।

তথ্যসূত্রঃ dailymail

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali