দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক বাংলাদেশীকে হত্যার অভিযোগে দুই মালয়েশীয়া কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। মালয়েশীয়ার স্থানীয় দুই অভিবাসন কর্মকর্তাকে অভিযুক্ত করেছেন মালয়েশীয়ার একটি আদালত। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
এক বাংলাদেশী নাগরিককে বন্দী করে হত্যার দায়ে মালয়েশীয়ার স্থানীয় দুই অভিবাসন কর্মকর্তাকে অভিযুক্ত করেছেন মালয়েশীয়ার একটি আদালত। গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আদালতের ম্যাজিস্ট্রেট নিক মোহাম্মদ তারমিজি নিক মোহাম্মদ শুকরি আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
স্থানীয় পত্রিকা দ্য স্টার এর খবরের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, মো: আমিনুদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফেন্দি জুয়ালকাফি মালয়েশীয়ার প্রাদেশিক রাজধানী পার্লিসের কাঙ্গর এলাকার অভিবাসন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা আবু বকর সিদ্দিক (৪৫) নামে এক বাংলাদেশী বন্দীকে হাজতে নির্যাতন করে হত্যা করেছেন। বার্তাসংস্থা বারনামার বরাত দিয়ে দ্য স্টার আরও বলেছে, আবু বকরকে হত্যা করা হয় গত ২৯ অক্টোবর রাতে।
উল্রেখ্য, হ্ত্যার এই অভিযোগ প্রমাণিত হলে মালয়েশীয়ার ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড হবে।
This post was last modified on নভেম্বর ২২, ২০১৪ 10:33 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…