The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাস্তবতাকে হার মানায় এমন কিছু অসাধারণ স্থান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কখনো কখনো বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানায়। আমাদের পার্থিব পৃথিবীর কিছু জায়গা এতোটাই বিমুগ্ধকর যে তা হয়তো আপনার কল্পনার মধ্যেই ছিল। কিংবা আপনি কখনো চিন্তাও করেননি যে এমনটা হতে পারে ফলে সে সব স্থান দেখে আপনার অবাক হয়ে যাবেন। আমাদের এই প্রিয় পৃথিবীর তেমনি অবাক করা স্থান নিয়ে আমাদের এই আয়োজন।


slide_276896_2026573_free

১. জিংজিয়াং দানশিয়া জিওপার্ক, চীন

জিংজিয়াং এর পাহাড়গুলো দেখলে আপনার হয়তো মনে পড়ে যাবে ছোটবেলার সেই সকল ছবি আকার কথা। যেখানে আপনি নিজের মনের মতো পাহাড়ের রঙ করতেন। আর ভাবতেন আহা এমন দেশ যদি খুজে পেতাম। আপনার সেই কল্পনার পাহাড়গুলোই হলো জিংজিয়াং জিওপার্কের পাহাড়। লাল, নীল সবুজ কত বর্ণের পাহাড় এখানে রয়েছে। এটি আসলে প্রায় ২৪ মিলিয়ন বছরের পুরোনো চুনাপাথরের সাথে নানা রকম খনিজ পদার্থ মিশে তৈরি হয়েছে।

lighthouse-reef-belize_966x543

২. দি গ্রেট ব্লু হোল, বেলিজ

বেলিজের প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিশালাকার নীলাভ গর্ত। যেন আকাশের দিকে তাকিয়ে থাকা এক বিরাট সামুদ্রিক দানবের চোখ। পুরো প্রশান্ত মহাসাগরের পানির মধ্যে এর ঘন নীল রঙ একে দিয়েছে বৈচিত্র্য। স্কুবা ডাইভিং এর জন্য এই স্থানটি সারাবিশ্বে অনেক জনপ্রিয়।

20131217164354

৩. মার্বেল কেভ, ক্রিমিয়া

সেই রুপকথাগুলো মনে আছে? যেখানে রাজকুমারীকে বন্দী করে রাখা হতো এক অন্য রকম স্থানের গুহায়। সেই গুহাটি হতো নানা রঙের নানা আকারের তেমনি একটি গুহা হলো এই মার্বেল কেভ। ক্রিমিয়ার এই মার্বেল কেভটি তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে।

tourists-salar-de-uyuni-bolivia_62758_990x742

৪. সালার দি ইউনি, বলিভিয়া

উপরের এই ছবিটি দেখে যদি আপনি ভেবে থাকেন এটি ফটোশপে করা, তাহলে আপনাকে বলবো আপনি ভুল করেছেন। বলিভিয়ার এই স্থানটি বিশ্বের সবচেয়ে বড় লবণ ক্ষেত। এটি মূলত একটি লেক। কিন্তু লবণের স্ফটিকাকারের কারণে এতে আলোর পুর্ণ প্রতিফলন ঘটে। যার কারণে এই বিভ্রান্তি তৈরি হয়। এছাড়াও এটিকে কৃত্রিম উপগ্রহের ক্যালিব্রেটিং অল্টিমিটার হিসেবে ব্যবহার করা হয়।

glowworm-caves-waitom-3[6]

৫. উয়েতামো গ্লুওয়ার্ম কেভ, নিউজিল্যান্ড

উয়েতামো কেভ এক কথায় পরীর রাজ্য। নানা বর্ণের আলোক উজ্জ্বল পোকার সমাহার এই গুহাটি। ফলে এই গুহার ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন নানা রঙের খেলা। যা আপনাকে বিমুগ্ধ করবে। আর আপনার মনে পড়ে যাবে রুপকথার পরীদের কথা।

তথ্যসূত্রঃ হাফিংটনপোস্ট

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali