দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার টুইটারকেও ছাড়িয়ে গেলো ইনস্টাগ্রাম? এমন প্রশ্ন দেখা দিযেছে ছবি বিনিময়ের ওয়েবসাইট ইনস্টাগ্রামকে নিয়ে। যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটিগ্রুপের তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামের আর্থিকমূল্য এখন ৩ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
আর্থিক মূল্য বিবেচনায় এবার টুইটারকে ছাড়িয়ে গেলো ছবি বিনিময়ের ওয়েবসাইট ইনস্টাগ্রাম। যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটিগ্রুপের তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামের আর্থিকমূল্য এখন ৩ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। অপরদিকে বর্তমানে টুইটারের আর্থিক মূল্য ২ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার। এ তথ্য দিয়েছে আইএনএস।
২০১২ সালের এপ্রিল মাসে ১শ’ কোটি মার্কিন ডলারে ইনস্টাগ্রামকে কিনে নেয় ফেসবুক। ওই সময় মাত্র ৩ কোটি ব্যবহারকারী ছিল ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রামের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করার দিনটিতেই ১০ লাখের বেশি ডাউনলোড হয়। এরপর থেকে ক্রমাগত এর ব্যবহার বাড়ছেই। গত ৯ মাসে ৫০ শতাংশ হারে ইনস্টাগ্রাম ব্যবহারের হার বেড়েছে। অথচ এসময় টুইটারের ব্যবহারকারী বেড়েছে মাত্র ৪.৮ শতাংশ হারে।
উল্লেখ্য, এর আগে ১১ ডিসেম্বর ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দাবি করেছিল যে, ব্যবহারকারীর হিসেবে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে ছাড়িয়ে গেছে অনলাইনে মোবাইল হতে ছবি এবং ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের সাইটে ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যেই ৩০ কোটি ছাড়িয়ে গেছে।
This post was last modified on ডিসেম্বর ২২, ২০১৪ 1:36 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…