দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এই তথ্য জানিয়েছে।
চাঞ্চল্যকর নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এই তথ্য জানিয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান।
এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেছেন, ‘গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে জানিয়েছে, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সব ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে কখন, কোথায় কিভাবে হস্তান্তর করা হবে তা চিঠিতে জানতে চেয়েছে ভারত।’
নূর হোসেন বর্তমানে কোলকাতার আদালতে আটক রয়েছেন। গত ১৪ জুন কোলকাতার একটি আবাসিক ভবনে অপর দুই সহযোগীসহ আটক হন তিনি। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ভারতের গোয়েন্দা পুলিশ।
স্বরাষ্ট্রসচিব আরও জানান, ‘আমরা জানতে পেরেছি নূর হোসেনকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো শেষ করতে ভারতের আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে।’ তিনি বলেছেন যে, ‘সব কিছু ঠিক থাকলে এক সপ্তাহের কম সময়ের মধ্যেই নূর হোসেনকে ফেরত পাওয়া যেতে পারে। বিষয়টি নিয়ে আমরা ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি।’
উল্লেখ্য, গত এপ্রিলে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ খুনের ঘটনার পর ভারতে পালিয়ে যায় নূর হোসেন। এই মামলায় ১৫ র্যাব সদস্যসহ ১৭ জন ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
This post was last modified on ডিসেম্বর ২২, ২০১৪ 1:50 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…