৭০-এর কম বয়সীদের জন্মদিন পালন নিষিদ্ধ করেছে চীনের এক কাউন্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেক কেটে, আত্মীয় স্বজনদের দাওয়াত করে জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে চীনে! ৭০-এর কম বয়সীদের সেদেশে জন্মদিন পালন নিষিদ্ধ করা হয়েছে।

যাদের বয়স ৭০-এর কম তাদের জন্যে এটি একটি দু:খবর বলতে হবে। কারণ সম্প্রতি চীনে ৭০-এর কম বয়সীদের সেদেশে জন্মদিন পালন নিষিদ্ধ করা হয়েছে। তবে যাদের বয়স ৭০-এর চৌকাঠ পেরিয়ে গেছে, তারা আরও একবার স্ফূর্তিতে মেতে ওঠার সুযোগ পাবেন।

চীনের এক কাউন্টি নিষিদ্ধ করলো জন্মদিন উদযাপন। তবে সেটি সবার জন্যে নয়। যাদের বয়স ৭০-এর নিচে নিষেধাজ্ঞা শুধু তাদের জন্যেই। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসেবে বলা হয়েছে যে, জন্মদিনের পার্টিতে অযথা খরচের জন্যে অর্থনৈতিক চাপ বাড়ছে সম্প্রদায়ের উপর, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Post

তবে যারা ৭০-এর কোঠায় পা রেখেছেন, তাদের জন্যে নিষেধাজ্ঞা না থাকলেও রয়েছে একটি ছোট্ট শর্ত। দশ বছরে মাত্র একবার ব্যাঙ্কোয়েট ভাড়া করে জন্মদিন পালন করতে পারবেন। এমন আজব নিয়ম চালু করা হয়েছে চীনের উত্তর-পূর্ব সেজুয়ান প্রভিন্সের তোংজিয়াং কাউন্টিতে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, কাউন্টি কর্মকর্তারা মনে করেন জন্মদিন পালন করতে গিয়ে খাওয়া খরচ বাবদ এক একটি পরিবারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তার সঙ্গে অনিচ্ছাকৃত চাপ পড়ে অতিথিদের উপরেও। বার্থডে পার্টিতে তো আর খালি হাতে যাওয়া সম্ভব হয় না। যে কারণে এই ধরনের বেগার খরচ বাঁচানোর জন্যেই নাকি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে!

This post was last modified on জুলাই ১০, ২০২৫ 12:15 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে