দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার দাবি করেছে যে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জর্জিয়ায়! জর্জিয়ার পানকিশি জর্জ নামক এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র গোপনে পরিচালনা করছে তারা।
সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, মস্কোর নিকট যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে যে, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট গোপনে জর্জিয়ায় তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার বার্ষিক সংবাদ সম্মেলনে লাভরভ এসব তথ্য দিয়ে বলেন, ‘আইএস জর্জিয়ার এই দুর্গম স্থানটি ব্যবহার করছে প্রশিক্ষণ, বিশ্রাম ও রসদ সরবরাহের কাজে।’
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জর্জিয়ার পানকিশি নামক এলাকা নিয়ে দীর্ঘদিনের অস্থিরতার কারণে ২০০০ সালে রাশিয়া সেখানে ভিসা নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু বর্তমানে আর সেই নিষেধাজ্ঞা নেই। বর্তমান সময়ে শোনা যাচ্ছে, আইএস সিরিয়া যুদ্ধে অংশগ্রহণের জন্য তাদের সদস্য নিয়োগ করছে পানকিশি এলাকা হতেই। রুশ পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরভ আরও বলেছেন, এই ব্যাপারে তিনি জর্জিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত।
অবশ্য জর্জিয়ার প্রধানমন্ত্রী গিয়র্গি ভিরিকাশভিলি রাশিয়ার এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি পাল্টা দাবি করে বলেছেন যে, ‘পানকিশিতে আইএসের কোনো ঘাঁটি নেই, পানকিশি জর্জিয়া সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আছে।’
This post was last modified on জানুয়ারি ২৭, ২০১৬ 9:46 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…