দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বে জঙ্গি কর্মকাণ্ডের প্রসার ঘটিয়েছে ইসলামী স্টেট বা আইএস। তারা এবার চালকবিহীন গাড়ি তৈরি করার ঘোষণা দিয়েছে! তবে ভালো উদ্দেশ্যে নয়, এই গাড়ি ব্যবহার করা হবে হামলার কাজে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের কারিগরি দল এই চালকবিহীন গাড়ির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে তাদের এই গাড়ি তৈরি উদ্দেশ্য যে ভালো নয় তা অনায়াসে অনুধাবন করা যায়। তারা এই গাড়ি ব্যবহার করবে হামলার কাজে।
ব্রিটেনের ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়, আত্মঘাতি গাড়ি বোমা হামলার বদলে স্বয়ংক্রিয় গাড়ির কথা ভাবছে আইএস। ন্যাটোর নিরাপত্তা দলের পক্ষ হতে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের চালকবিহীন গাড়ি তৈরি ঘোষণার পর পরই আইএস এমন একটি ঘোষণা দিলো।
ডেইলি এক্সপেসের খবরে আরও বলা হয়েছে, যদি আইএস এক্ষেত্রে সফল হয়, তবে সেটি হবে বিরাট ক্ষতির কারণ। যে কারণে ব্রিটেন, ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোর নিরাপত্তার বিষয়টি নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।
খবরে বলা হয়েছে, ব্রিটেনের রাস্তায় কয়েক হাজার চালকবিহীন গাড়ি নামানোর কথা ভাবছে সে দেশের সরকার। ধারণা করা হচ্ছে যে, নতুন এই প্রযুক্তিটির অধিকারী হলে সিরিয়াতে বসেই যুক্তরাজ্যে হামলা চালাতে পারবে জঙ্গি সংগঠন আইএস!
ঘটনাটিকে ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল জেমি শিয়া মারাত্মক হুমকি হিসেবে মনে করছেন।
জেমি শিয়া বলেন, ‘আমরা রাকা শহরকে বেশ গুরুত্ব দিয়ে দেখছি। কারণ সেখানে রয়েছে আইএসের নিজস্ব বোমা তৈরির কারখানা।’
This post was last modified on মে ১৫, ২০১৬ 8:14 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…