আইএসের কাছে অস্ত্র বিক্রি করেছিলেন হিলারি: অ্যাসাঞ্জ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিলেন উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেছেন, আইএসের কাছে অস্ত্র বিক্রি করেছিলেন হিলারি!

অভিযোগ রয়েছে হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে জঙ্গি সংগঠন আইএসের কাছে অস্ত্র বিক্রি করেছিলেন। বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছিলেন হিলারি। গোপন নথি ফাঁসকারী অ্যাসাঞ্জ সম্প্রতি এই ঘটনার সত্যতা দাবি করেছেন!

‘ডেমোক্র্যাসি নাউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি এই দাবি করেন। সূত্র হিসেবে তিনি দাবি করেন যে, হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া ইমেইল হতে এসব তথ্য পাওয়া গেছে।

Related Post

অ্যাসাঞ্জ দাবি করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র কাতারে চালানোর অনুমতি দিয়েছিলেন। মুসলিম ব্রাদারহুড এবং লিবিয়ার বিদ্রোহীদের প্রতি বন্ধুসুলভ দেশ হিসেবে সবসময়ই পরিচিত কাতার।

অ্যাসাঞ্জ অভিযোগ করেন, লিবিয়ার গাদ্দাফি সরকারকে উৎখাতেও ওইসব অস্ত্র ব্যবহার করা হয়। এমন প্রচেষ্টা চালানো হয়েছে, সিরিয়ার আসাদ সরকারকে উৎখাতেও! অ্যাসাঞ্জের দাবি হলো, এসব অস্ত্র এরপর ইসলামি জিহাদিদের হাতে পৌঁছে যায়।
অ্যাসাঞ্জের দাবি, ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ নামের কথিত একটি সংগঠনের মূল ভূমিকায় ছিলেন হিলারি ক্লিনটন। আবার সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে সিআইএ যে উদ্যোগ নিয়েছিল তার পেছনেও ছিলেন হিলারি ক্লিনটন!

হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার হতে ব্যবহার করা ৩০ হাজারেরও বেশি ইমেইল গত মার্চে ফাঁস করে উইকিলিকস। সাক্ষাৎকারে ‘ডেমোক্র্যাসি নাউ’র পক্ষ হতে হিলারির এসব ইমেইল ফাঁসের কারণ জানতে চাওয়া হয়। এর উত্তরে উইকিলিকস প্রধান জানান, এর উদ্দেশ্য হিলারির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা এমন নয়, বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর কীভাবে চলে তা তুলে ধরায় ছিল উদ্দেশ্য।

দেখুন ভিডিও

This post was last modified on আগস্ট ৯, ২০১৬ 9:57 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে