The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বুননের এক অসাধারণ কারিকর বাবুই পাখির বাসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ২ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

starlings-nest

বাবুই পাখিকে বলা হয় বুননের এক অসাধারণ কারিকর। কারণ এতো সুন্দর ও নিখুঁতভাবে অন্য কোনো পাখি বাসা বানাতে পারে না।

আজকে সেই বাবুই পাখির বাসা আমাদের দেশের অতীত ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে। সত্যিই এক চমৎকার কারুকার্যখচিত বাবুই পাখির বাসা। এতো সুন্দর ও নিখুঁতভাবে এরা বাসা তৈরি করে। বড় বড় তালগাছে ঝুলে থাকে বাবুই পাখির অসংখ্য বাসা। দেখতে সত্যিই খুব সুন্দর লাগে।

তালগাছে ঝুলে থাকা বাবুই পাখির বাসা দেখলে আমাদের মনে পড়ে যায় অতীতের কথা। আমরা ছোটবেলায় এমন অনেক বাসা দেখেছি। তবে এসব পাখি এখন আগের মতো আর খুব একটা দেখা যায় না। আজকের সকালে এমন সুন্দর বাবুই পাখির বাসার এই দৃশ্যটির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

ছবি: www.youtube.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali