প্রেসিডেন্ট হিসেবে ১ টাকাও বেতন নেবেন না ডোনাল্ড ট্রাম্প?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোটা বিশ্বকে অবাক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যাপক আলোচিত ধনকুবের ডােনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে ১ টাকাও বেতন নেবেন না।

নির্বাচনের পর থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অসংখ্য মার্কিনীরা। এছাড়া বিশ্ব মিডিয়ায় বর্তমানে তিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি।

নির্বাচনের পূর্বে বিভিন্ন প্রচারণায় বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখিন হন। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সরকারি ৪ লাখ ডলার বেতন তিনি নেবেন না। ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আমি প্রথমেই বলে নিতে চাই, প্রেসিডেন্ট হিসেবে আমি নির্বাচিত হলে কোনো বেতন নেবো না। এটা আমার জন্য বড় কোনো বিষয় নয়।’

Related Post

নির্বাচনে জয় লাভের পর তার এই কথাটি এখন সামনে উঠে এসেছে। বিশেষত পশ্চিমা মিডিয়ায় বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এখন কি করবেন? তার কথা কী তিনি রাখবেন? নাকি কথা না রেখে গতানুগতিক ধারায় অন্য প্রেসিডেন্টদের পথেই হাঁটবেন তিনি?

এই বিষয়ে টুইটারের প্রশ্ন-উত্তর পর্বে একজন ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন প্রেসিডেন্টের বেতনের বিষয়ে। এ সময় ট্রাম্প বলেছেন, ‘বেতন নিয়ে আমার যা ভাবনা- তাহলো, আমি সেখান থেকে ১ ডলারও নেবো না। প্রেসিডেন্ট হলে আমি আমার সম্পূর্ণ বেতন ফিরিয়ে দেবো।’

This post was last modified on নভেম্বর ১৩, ২০১৬ 11:15 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে