দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশী মারজানা চৌধুরী।
মারজানা চৌধুরী হচ্ছেন এ বছরের ‘মিস বাংলাদেশ’ এবং নিউইয়র্কে বসবাসরত সিলেটের মনসুর চৌধুরী ও আয়েশা চৌধুরীর কন্যা।
যুক্তরাষ্ট্রে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার উদ্যোক্তা এবং ন্যাশনাল ডাইরেক্টর হিয়াম হাফিজউদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘২০১৫ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি হতে বিশেষ কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশনের পর মারজানা চৌধুরী বর্তমানে কাজ করছেন ব্ল্যাকরকে। তিনি গত আগস্টে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’য় অংশ নিয়ে সেরা ১৬ হবার গৌরবও অর্জন করেন। এই প্রতিযোগিতার সাইডলাইনে তিনি আরও দুটি অ্যাওয়ার্ড পান।’
সিলেটে জন্মগ্রহণ করা মারজানা মা-বাবা এবং দু’বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছেন। ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’-এ অংশগ্রহণের সময় মারজানা চৌধুরী বাংলাদেশী সংস্কৃতিকেই উপস্থাপন করবেন। তিনি জয়ী হতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে নিরলসভাবে কাজ করবেন বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এশিয়া মহাদেশে সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতাটি শুরু হয় ১৯৬৮ সালে। এটি এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের ম্যানিলায় এটির সদর দফতর। এবার প্রতিযোগিতা নভেম্বরের ১৭ হতে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে।
This post was last modified on সেপ্টেম্বর ২৩, ২০১৭ 12:08 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…