দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিনগ্রহীদের নিয়ে পৃথিবীতে বিভিন্ন সময় আলোচনার ঝড় ওঠে। এবার এমনই একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্রিটেনে। সেখানকার আকাশে নাকি দেখা গেছে ভিনগ্রহীদের! একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখুন ভিডিওটি।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের প্রত্যন্ত এক শহর হলো সমারসেট। সেখানেই দেখা গেছে রহস্যজনক UFO-কে। ভিডিওটিতে সে ছবি দেখাও গেছে স্পষ্টভাবে। ওই শহরটিতে বেশ কয়েক মিনিট ধরে চক্কর দিয়েছে উড়ন্ত সেই চাকতির মতো UFO।
গত শনিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনাটি। সমারসেটের আকাশে তোলা সেই ভিডিওতে দেখা গেছে যে, ৩টি কমলা-রঙের গোলক আকাশে ছুটছে। ব্রাউনিয় গতির মতো এলোমেলো মনে হলেও, সেটি ছুটেছে নির্দিষ্ট দিকে। তবে বারবার গতিপথ পরিবর্তন হয়েছে । সেই কমলা গোলক হতে বিচ্ছুরণ হয়েছে উজ্জ্বল সাদা আলোকচ্ছটা। আবার কখনও সবুজ আলো। মনে হয়েছিল দেওয়ালির একখণ্ড আকাশপট এটি।
আকাশে এমন রহস্যজনক আলোকবিচ্ছুরণ দেখে, সমারসেটের বাসিন্দা জনৈক জেরেমি লি ফেভ নিতান্তই কৌতূহলবশত তাক করেছিলেন ক্যামেরা। ভিডিওটি তাঁরই করা।
দেখুন ভিডিওটি
This post was last modified on সেপ্টেম্বর ২৭, ২০১৭ 10:42 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…