Categories: বিনোদন

বাংলাদেশের নায়িকাদের নিয়ে বিরূপ মন্তব্য করলেন হ্যাপি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় অভিনয় জগতে তিনি নিজেও জড়িত ছিলেন। এখন অভিনয় হতে সরে গিয়ে বাংলাদেশের নায়িকাদের নিয়ে বিরূপ মন্তব্য করলেন হ্যাপি!

বাংলাদেশের অভিনয় জগতের নায়িকা ছিলেন নাজনিন আক্তার হ্যাপি। তিনি যতোটা না আলোচিত হয়েছেন তার কাজ নিয়ে বরঞ্চ তার থেকে বেশি সমালোচিত হয়েছেন তার বাইরের জগত নিয়ে। বাংলাদেশের জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে প্রেম করা নিয়ে সবচেয়ে আলোচিত হয়েছেন হ্যাপি। তবে নানা কারণে ব্যাপক সমালোচনার মুখে নিজেকে অভিনয় হতে দূরে সরিয়ে রাখেন হ্যাপি। তবে এবার সেই হ্যাপি নিজেকে সমালোচনার চরম এক শিখরে উঠে গিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

Related Post

হ্যাপি তার নিজ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে: “বেশিরভাগ নায়িকা ও গায়িকাদের শেষ বয়সের পরিণতি অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! নায়িকা-গায়িকারা অর্থের অভাব থাকুক বা নাই থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসাবে জাহান্নাম তো থাকছেই (তওবা না করলে)! এরা এতো বোকা কেনো হয়! এরা কি বোঝে না যে তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মতো ফেলে দেয় তাদের! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করেই দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুশ আছে তাদের?

সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কতো রকম নোংরামি চলে তা তো সবারই কম বেশি জানা আছে। আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করা শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব না! আমিও ছিলাম তোমাদের কাতারেই! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ হতে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন- আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়তো আল্লাহ জাহান্নাম হতে হেফাযত করবেন!”

হ্যাপি তার নিজ ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, “তোমরা যারা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা নাই করো, এটা যে কতো নোংরা জগত তা তোমরা ভালো মতোই জানো। এখনও সময় আছে, তোমরা ফিরে আসো! অবশ্যই আল্লাহতায়ালা তোমাদের পুরস্কৃত করবেন- ইনশাআল্লাহ!

উল্লেখ্য, হ্যাপী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ধুমকেতু’ সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায়। শফিক হাসান পরিচালিত এই সিনেমায় হ্যাপী আইটেম গানে পারফর্ম করেছিলেন। তারপর হঠাৎ করে অভিনয় জগত হতে নিজেকে গুটিয়ে নেন নাজনিন আক্তার হ্যাপি। শোনা যায় তিনি নাকি এখন পর্দা করে বাইরে বের হন।

This post was last modified on অক্টোবর ২৮, ২০১৭ 8:28 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে