মোবাইল দ্রুত চার্জ করার সহজ উপায় জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের মোবাইলের বয়স একটু বেশি হয়েছে তাদের অনেক সময় চার্জিং এর সমস্যা দেখা দেয়। আজ রয়েছে পুরনো মোবাইল দ্রুত চার্জ করার সহজ উপায় সম্পর্কে একটি প্রতিবেদন।

নতুন ফোনে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা দেখা যায় না। তবে ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত ঘটে। ফোনের ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাছাড়া বেশি সময় চার্জ থাকেও না।

একটি প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মানলে পুরনো ফোনও দ্রুত চার্জ করা সম্ভব। যেমন: ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করাতে হবে। যে কারণে ফোন যেমন স্লো হবে না, ঠিক তেমনি ফোনের ব্যাটারিও ভালো থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করতে হবে। কম্পিউটার কিংবা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি নেয়। যে কারণে প্লাগ পয়েন্ট হতে ফোন চার্জ করাই বুদ্ধিমানের কাজ হবে।

Related Post

চার্জিংয়ের সময়ে কি কাজ করলে ফোন দ্রুত চার্জ করা যায় সেটি জেনে নিন:

# মোবাইল ফোন চার্জে বসানোর সময় আপনি ব্যাটারি সেভিং মোডটি অন করে দিন।

# মোবাইল ফোন চার্জ করার সময় ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। যে কারণে কলিং, ইন্টারনেট, জিপিএস সবকিছুই বন্ধ থাকবে ফোন দ্রুত চার্জ হবে।

# আপনি যেখানে মোবাইল ফোন চার্জ করছেন সেই স্থানটি খুব গরম কিংবা ঠাণ্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগতে পারে। তাই অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও সেক্ষেত্রে বেড়ে যায়। যে কারণে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।

# যদিও সবার পক্ষে ফোন বন্ধ রাখা সম্ভব হয় না, তথাপিও মোবাইল ফোন যদি অফ করে চার্জ দিতে পারেন তাহলেও সেটি দ্রুত চার্জ হবে।

This post was last modified on জানুয়ারি ২৭, ২০২১ 12:20 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে