Categories: বিনোদন

শাবনূরের নতুন ছবি ‘পাগল মানুষ’ নিয়ে দর্শকদের অপেক্ষা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নতুন ছবি ‘পাগল মানুষ’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র জগত হতে বাইরে থাকার পর এই ছবিটি মুক্তি নিয়ে দর্শকরা অপেক্ষা করছেন।

দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। প্রায় ৫ বছরের অপেক্ষার পর এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘পাগল মানুষ’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহের খান।

প্রয়াত পরিচালক এম এম সরকার ২০১২ সালের ২৯ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু করেছিলেন। কিন্তু সিনেমার শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর সহকারী পরিচালক বদিউল আলম খোকন সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন। বর্তমানে তার তত্ত্বাবধানেই মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

Related Post

বদিউল আলম খোকন বলেছেন, এই ছবি শেষ করা আমার নৈতিক দায়িত্ব ছিল। কারণ ছবিটি আমার ওস্তাদ পরিচালক এম এম সরকারের শেষ কাজ। আমি চেষ্টা করেছি যত্ন নিয়ে ছবিটি শেষ করে মুক্তি দেওয়ার জন্য। এই চলচ্চিত্রের মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর।

এদিকে শাবনূরের আরেকটি চলচ্চিত্র মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমায় কাজ করার কথা রয়েছে। মূলত শাবনূরের অংশের শুটিংয়ের জন্যই আটকে রয়েছে সিনেমার বাকি অংশের কাজ।

This post was last modified on জানুয়ারি ৯, ২০১৮ 5:11 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে