দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু মদ খেয়ে মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু মদ খেয়ে মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, এক স্ট্রিপ ক্লাব মদ্যপ অবস্থায় বের হন ইয়ার নেতানিয়াহু। এই সময় তিনি তার এক বন্ধুকে বলেন, সুবিধার বিনিময়ে এক ব্যবসায়ীর জন্য বিতর্কিত গ্যাস বিল পাস করিয়েছিলেন বাবা নেতানিয়াহু।
দুই বন্ধুর ২০১৫ সালের ওই আলাপচারিতার অডিও রেকর্ডটি অবশেষে ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’।
অডিও টেপটিতে শোনা যাচ্ছে যে, স্ট্রিপ ক্লাব মদ্যপ অবস্থায় বের হয়ে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু তার বন্ধুকে বলেন, তোমার বাবার সুবিধা হয় এমন একটি বিতর্কিত বিল আমার বাবা সংসদে পাস করে দিয়েছেন। নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন ‘গ্যাস টাইকুন’ নামেই পরিচিত।
অডিওতে ইয়ার নেতানিয়াহুকে বলতে শোনা যায় যে, আমার বাবা তোমার বাবার সুবিধার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। তুমি আমার জন্য ৪০০ সেকেলের জন্য লড়াই করছো?
ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ওই সময় নেতানিয়াহুর সন্তান এবং তার বন্ধুর সঙ্গে সরকারি খরচের গাড়ি ও নিরাপত্তা সদস্যও ছিল।
উল্লেখ্য, গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেওয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হলো যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরাইলি পুলিশ এবং অন্যান্য বাহিনী।
This post was last modified on জানুয়ারি ১০, ২০১৮ 12:19 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…