Categories: ভ্রমণ

গাছে গাছে রোমাঞ্চ করুন- সাতছড়িতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাতছড়িতে নতুন এডভেঞ্চার এক্টিভিটি দেখে যারা পাগল হয়েছেন যাওয়ার জন্য তাদের জন্য এই লেখা। কিভাবে কম খরচে যেতে পারবেন তাই বলে দেয়া হল, ছাত্রদের জন্য খুবই উপযুক্ত একটি প্লানিং।

উদ্ভিদবৈচিত্র্যঃ

সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ২০০’রও বেশি গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধাজারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস, আকাশমনি, বাঁশ, বেত-গাছ ইত্যাদির বিশেষ নাম করা যায়।

জীববৈচিত্র্যঃ

এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীব-জন্তু রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির উভচর। আরো আছে প্রায় ১৫০-২০০প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক (Gibbon), চশমাপরা হনুমান (Langur), শিয়াল (Jackal), কুলু বানর (Macaque), মেছোবাঘ (fishing cat), মায়া হরিণ (Barking Deer) ইত্যাদি; সরিসৃপের মধ্যে সাপ; পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ, লালমাথা ট্রগন, কাঠ ঠোকরা, ময়না, ভিমরাজ, শ্যামা[২], ঝুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝিঁ পোকা তাদের অন্যতম।

Related Post

যাবেন যেভাবেঃ

সিলেট টু সাতছড়ি-
সিলেট থেকে হবিগঞ্জের ( হবিগঞ্জ এক্সপেস) বাসে করে যেতে হবে শায়েস্তাগঞ্জ। ভাড়া জন্যপ্রতি ১২০ টাকা। শায়েস্তাগঞ্জ থেকে যেতে হবে চুনারুঘাট ( লোকাল সিএনজি) ভাড়া ২০ টাকা জনপ্রতি। চুনারুঘাট থেকে যেতে হবে সাতছড়ি ন্যাশনাল পার্ক।( লোকাল সিএনজি) ভাড়া জনপ্রতি ২০ টাকা

খাওয়াঃ

দুপুরে খাওয়া-দাওয়া করতে পারবেন চুনারুঘাট বাজারে যাওয়ার পূর্বে অথবা আসার পথে হোটেল থেকে সুবিধামত দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন জনপ্রতি ১০০ টাকায়।

এডভেঞ্চারঃ

এডভেঞ্চার এক্টিভিটির আয়োজন করা হয়েছে। টিকেট কাউন্টারের উল্টো পাশে রাস্তার পাশেই এই এক্টিভিটি করা হয়েছে। যেখানে ১০০ টাকার বিনিময়ে যে কেউ এই রোমাঞ্চকর এক্টিভিটির অভিজ্ঞতা নিতে পারবেন।

বিঃদ্রঃ আপনার দ্বারা পরিবেশের যাতে কোনরকম ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। অপচনশীল কোন কিছু ফেলে প্রকৃতির কাছে নিজেকে অপরাধী করবেননা। পরিবেশ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব।

This post was last modified on এপ্রিল ২৫, ২০১৮ 2:32 pm

শাহরিয়ার সিয়াম

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে