The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

There was life on Mars 3.6 billion years ago

The Dhaka Times Desk Mars গ্রহে ৩.৬ বিলিয়ন বছর পূর্বে প্রাণের অস্তিত্ব ছিল। মহকাশ গবেষণা সংস্থা NASA, প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে এমনটাই ধারণা করছে।

An-ancient-fresh-water-lake-on-Mars

প্রাণ ধারণ করার জন্য সর্বাগ্রে প্রয়োজন পানির অস্তিত্ব। পানি থাকলেই ধরে নেয়া যায়, সেখানে প্রাণ ধারণ উপযোগি পরিবেশ রয়েছে। বর্তমানে মঙ্গল গ্রহে এর কোনটিই নেই। লাল রঙের গ্রহটি শীতল এবং প্রাণ ধারণ উপযোগি নয় একেবারেই। কিন্তু তাই বলে, মঙ্গল এর আদি অবস্থাতেও এরকমই ছিল- ঠিক তা নয়। বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ এমন ছিল না। মঙ্গলে পাঠানো নাসা’র প্রেরিত মহাকাশ যান Curiosity, the opportunity এবং স্পিরিট ইতোমধ্যে অনেক তথ্য প্রমাণাদি পাঠিয়েছে যা বিজ্ঞানীদের বিগত অনেক ধারনাই পাল্টাতে হয়েছে। আশ্চর্য জনক তথ্যাদিগুলো নতুন নতুন ধারনারো জন্ম দিয়েছে।

Potable water discovered on Mars – শিরোনামে আমরা একটি লেখা পড়েছিলাম এর আগে। সেখানে জেনেছিলাম মহাকাশ যান অপরচুনিটি প্রথমবারের মতন মঙ্গল গ্রহে পান যোগ্য পানির তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে। মঙ্গলগ্রহে পানির অস্তিত্বের প্রমাণ অনেক আগেই খুঁজে পেয়েছিল আরেক মহাকাশ যান কিউরিওসিটি। নাসার তরফে দাবি করা হয়েছে, কিউরিওসিটি মঙ্গলগ্রহের যেখানে অবতরণ করেছে সেই এলাকা দিয়ে একসময় বয়ে যেত পানির ধারা।

অপরদিকে, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার পাঠানো ‘মার্স এক্সপ্রেস ক্রাফট’ নভোযান পরিবেশিত তথ্য থেকে আরেকটি প্রমাণ পেয়েছিলেন বিজ্ঞানীরা। এক সময় মঙ্গল গ্রহে নদী প্রবাহিত হতো, যার দৈর্ঘ্য ছিল ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯০০ মাইল।

বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন, প্রাণহীন লাল গ্রহ মঙ্গলে একটা সময় পানি যেহেতু ছিল তাহলে সে অনুসারে এর পরিবেশটাও ছিল অন্যরকম। নাসার Goddard Conceptual Image Lab মঙ্গলের প্রতি আকর্ষণ এবং সেখানে নাসার এখন পর্যন্ত চালানো গবেষণায় প্রাপ্ত ফলা ফলের উপর নির্ভর করে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় মঙ্গলের প্রকৃতির আজ থেকে ৪ মিলিয়ন বছর আগের অবস্থা। ভিডিওতে দেখা যায় পৃথিবীর মতোই মঙ্গলে রয়েছে পানির প্রাপ্যতা একই সাথে সেখানকার আকাশ পৃথিবীর মতোই নীল। সেখানে হৃদ এর অস্তিত্বও ছিল।

বিজ্ঞানীরা চমৎকার আশান্বিত করা সব তথ্য উপাত্ত্বগুলো মিলিয়ে অনেক রহস্যের সমাধান করতে সক্ষম হয়েছেন। মোটামুটি ভাবে ধরে নেয়া হয়, প্রায় ৩.৬ বিলিয়ন বছর আগে মঙ্গলে জলাশয়ের অস্তিত্ব ছিল। সেই সব জলাশয়ের তলানিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া হৃদগুলোর তলদেশে কোনটিতে প্রাণ ধারণ উপযোগি পরিবেশ ছিল। সেখানে অণুজীব বেঁচে থাকার মতন পরিবেশ ছিল তা কিউরিওসিটি নিশ্চিত করেছে।

the professor সঞ্জিব গুপ্ত নামে নাসার একজন বিজ্ঞানী বলেন, আমরা মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাই নি। আমরা যা পেয়েছি, হৃদগুলোর তলদেশে অনুজীবদের বেঁচে থাকার মতন পরিবেশ ছিল তার সত্যতা। সম্ভবত বিলিয়ন বছর আগে অনুজীবদের জীবন ধারণ উপযোগি পরিবেশ ছিল মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ অনুসন্ধানে এটা সবচেয়ে ইতিবাচক দিক হতে পারে। হয়তো বিলিয়ন বছর আগে মঙ্গলের হ্রদের পানিতে অনুজীব ছিল। মঙ্গল মিশনের পরবর্তী ধাপে আমাদের আরো অনুসন্ধান অব্যাহত রাখতে হবে।

References: The Tech Journal, নিউজ ডিসকোভারি, ডেইলি মেইল

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Sparkliing Jenny বলেছেন

    Allah is gr8 🙂

en_USEnglish