free web tracker

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রাজধানী ঢাকার বিভিন্ন লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ভিড় কমতে শুরু করেছে। এবার সরকারি ছুটি ১৫ তারিখ থেকে হওয়ায় ওইদিন থেকেই বাড়ি ফেরা শুরু হয় যে কারণে গতকাল ১৮ আগস্ট বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে যাত্রী সংখ্যা খুবই কম।

রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রাইভেট কোম্পানীর চাকুরিজিবি যারা আগে টিকিট কেটে রেখেছিলেন কেবলমাত্র সেই সব যাত্রীরা টার্মিনালগুলোতে গেছেন বাড়ি ফেরার জন্য। তাছাড়া অন্যকোন যাত্রীদের তেমন একটা দেখা যায়নি। টার্মিনালগুলো বলতে গেলে প্রায় ফাঁকা দেখা গেছে। এই দৃশ্য ছিল একটি ব্যতিক্রম। কারণ প্রতিবছর ঈদের ছুটি শুরু হয় ঈদের এক কিন্বা দুই দিন আগে থেকে। যে কারণে ঈদের আগের দিন পর্যন্ত ভিড় থাকে উপচে পড়া।

মার্কেটগুলোতেও এমন প্রভাব পড়েছে। রাজধানীর বেশ কিছু মার্কেট ঘুরে অন্যান্য বারের তুলনায় অনেক কম ক্রেতার সমাগম দেখা গেছে। স্টেশনারী ও অন্যান্য বিক্রেতারাও বলেছেন এ কথা। একজন ভ্যারাইটিস স্টোরের মালিক জানালেন, এবার ছুটি আগে হয়ে যাওয়ায় তাদের বেচা-কেনা কমে গেছে বহুগুণ। প্রতিবছর ঈদের আগের দিন অর্থাৎ চান রাত পর্যন্ত দোকানগুলোতে ভিড় লেগে থাকে এবার দুই/তিনদিন আগেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে।

রাজধানীর একজন মুরগি ব্যবসায়ী জানালেন, প্রতিবছর ঈদের আগের তিনদিনে অন্তত এক থেকে দেড় লাখ টাকার মুরগি বিক্রি হয়। কিন্তু এবার গত দুইদিনে মাত্র ১২/১৩ হাজার টাকার মুরগি বিক্রি হয়েছে। এভাবে রাজধানীর ব্যবসায়ীরা মনে করছেন, সরকারি ছুটি ঈদের এতো আগে থেকে হওয়ায় ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানীবাসী বেশির ভাগই চলে গেছেন দেশে ঈদ করতে।

গতকাল ১৮ আগস্ট সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পরিবারপরিজন নিয়ে ছুটছে মানুষ। সকালে ভিড় থাকলেও বিকেলের দিকে এ ভিড় অনেকটাই কমে যায়। যে কারণে লঞ্চ ছাড়তে অনেক দেরি হচ্ছে বলে জানালেন ঘাটের সঙ্গে সংশ্লিষ্টরা। এ কয়দিন যাত্রীদের উপচে পড়া ভিড় থাকার কারণে লঞ্চগুলো ছেড়েছে সঙ্গে সঙ্গেই।



সাম্প্রতিক খবর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বর্তমানে আধুনিক লাইফ স্টাইল তথা কম্পিউটার, মোবাইল ব্যবহার ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহারের ফলে অল্প বয়স্কদের স্মৃতিভ্রংশসহ বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে এবং মৃত্যুর হার বাড়ছে – সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন …

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট বিজয়ের পর এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ হোসাইন। বিস্তারিত পড়ুন …

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ২০ সেকেন্ডেই মোবাইল ফোন চার্জার প্রযুক্তি উদ্ভাবন করে ৫০ হাজার ডলারের ‘ইন্টেল ফাউন্ডেশন ইয়াং অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন ক্যালিফোর্নিয়ার অষ্টাদশী স্কুল ছাত্রী ইশা খারে। আর এই খবরে প্রযুক্তিনির্ভর বিশ্ব বাজারে আলোড়ন তুলেছে। বিস্তারিত পড়ুন …

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা গণিতকে প্রচন্ড ভয় পায়। আসলে গণিতের মার প্যাঁচ কিংবা গাণিতিক সমস্যা সমাধান হচ্ছে মূলত মেধার পরিচায়ক। ব্রেইনে মৃদু বৈদ্যুতিক শক গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় – এমনটাই দাবি করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মনোবিজ্ঞানী। বিস্তারিত পড়ুন…