দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণের ঝুঁকি মানুষ কখন নিতে পারে, যখন তার আর কোনো পথ থাকে না বাঁচার। কিন্তু তাই বলে এক কাপ চা খাওয়ার জন্য প্রাণের ঝুঁকি! সত্যিই বিস্ময়কর একটি খবর। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন!
![প্রাণের ঝুঁকি নিয়ে চা খাওয়ার বিস্ময়কর গল্প! [ভিডিও] 1 প্রাণের ঝুঁকি নিয়ে চা খাওয়ার বিস্ময়কর গল্প! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2018/11/Life-Rix-and-eating-tea-750x430.jpg)
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমন একটি স্থানের সন্ধান পাওয়া গেছে যা দেখলে রীতিমতো হতবাক হতে হয়। ওই খবরে বলা হয়েছে এমন এক দোকানের কথা, যেখানে চা খেতে গেলে আপনাকে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ হতে ৭ হাজার ফুট উপরে! শুধু তাই নয়, সেখানে যাওয়ার পথও অত্যন্ত ভয়ঙ্কর।
এই ভয়ঙ্কর স্থানটি হলো চীনে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চীনের প্রধান ৫টি পর্বতের অন্যতম পর্বত হলো মাউন্ট হুয়া। সেখানেই রয়েছে এই চা। একটু পথের বর্ণনা দিলেই আপনি বুঝতে পারবেন কতোটা ভয়ংকর পথ অতিক্রম করে এক কাপ চা খেতে যেতে হয়! জানা যায় যে, চীনের ওই মাউন্ট হুয়াতে একাধিক তাও ধর্মের মন্দির রয়েছে। তারই অন্যতম একটি মন্দির অবস্থিত মাউন্ট হুয়ার একেবারে দক্ষিণ চূড়াতে। সেই প্রাচীন স্থানেই টি-হাউসটি অবস্থিত। সেখানে যেতে হলে শিয়ান হতে হুয়াশানে অন্তত ২ ঘণ্টা ধরে ট্রেক করে যেতে হবে। এটিই ওই সফরের সবচেয়ে সহজ অংশ। এর পরেই শুরু হবে আসল খেলা।

ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় ওঠার পথটি অত্যন্ত সংকীর্ণ এবং বিপজ্জনক। কাঠের মচমচে পথের ধারে কোনও রেলিং বা অন্য কিছু নেই। উঠতে গিয়ে প্রতি পদে জীবন সংহারের ভয় বিদ্যমান। একটু পা ফসকালেই… একেবারে সব শেষ।
তবে শুধু এখানেই শেষ নয়। একেবারে শেষে এসে কাঠের পথের ওই অংশটুকুও পার হতে হবে চেন ধরে ঝুলে ঝুলে। আপনার মনে হতেই পারে, কী এমন চা? তবে প্রকাশিত ওই প্রতিবেদকের দাবি হলো, ওই চা অত্যন্ত সুস্বাদু। সবচেয়ে মজার বিষয় হলো, এই চা বানানো হয় বরফের কুচি এবং বৃষ্টির পানি ইত্যাদি মিশিয়ে! আগে নাকি আরেক বিচিত্র নিয়ম ছিল। তখন নাকি পানিও নিজেকেই নিয়ে যেতে হতো।!
এমন একটি কথা শোনার পরে আপনার মনে হতেই পারে এই পাগলামির কী অর্থ হতে পারে? তবে আপনি যদি কখনও চীনে যান তাহলে এই দুসাধ্য সাধন করার চেষ্টা একবার করে দেখতে পারেন। তবে জীবনটা বাজি রাখতে হবে তাতে কোনো সন্দেহ নেই।যাহোক একবার ভিডিওটি দেখুন তার পরও যদি যাওয়ার ইচ্ছা জাতে তাহলে তো কথায় নেই।