Categories: বিনোদন

বাংলা নববর্ষে আসছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা নববর্ষের ঠিক প্রথম দিনেই মুক্তি পাচ্ছে জনপ্রিয় এইচবিও টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর শেষ সিজন। বিশ্বব্যাপী জনপ্রিয় এই টিভি সিরিজের বাঙালি ভক্তদের জন্য তাই এবারের পহেলা বৈশাখ হবে আরও রঙিন।

জর্জ মার্টিনের বেস্ট সেলিং বই ‘এ সং অব আইস এন্ড ফায়ার’ অবলম্বনে নির্মিত সিরিজটির অষ্টম সিজন মুক্তি পেতে চলেছে এ বছর। এই মুক্তির মাধ্যমেই শেষ হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় এই টিভি সিরিজটি- এমন ঘোষণায় দেওয়া হয়েছে।

জানা গেছে, সিংহাসনের দখল নিয়ে ‘গেম অফ থ্রোনস’-এর শেষ সিজনে ক্ষমতাসীন ল্যানিস্টার্সদের সঙ্গে প্রচণ্ড লড়াই হবে স্টার্ক ও টার্গারিয়েনদের মধ্যে। এছাড়াও শেষ সিজনে জীবন্মৃত হোয়াইট ওয়াকারদের সঙ্গে স্টার্ক এবং টার্গারিয়েনদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে দেখা যাবে এই সিরিজটিতে।

Related Post

গত সিজনেই নাইট কিংয়ের নেতৃত্বে জীবন্মৃতরা আক্রমণ শুরু করে। ধারণা করা হচ্ছে যে, এবারের শেষ সিজনেই হবে সবচেয়ে বড় রকম যুদ্ধ।

বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে সবথেকে জনপ্রিয় শো ‘গেম অফ থ্রোনস’। প্রতিনিয়তই এর গল্প এবং দৃশ্যায়নের মাত্রা বাড়িয়ে চলেছে। এই সিরিজের এক একটি এপিসোডের খরচে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করা সম্ভব- এতো অর্থ খরচ করা হয়েছে। বলা হচ্ছে যে, সিরিজের শেষ সিজনটি সবকিছুকেই ছাপিয়ে যাবে।

তবে বাঙালিদের এখন ড্রাগন-হোয়াইট ওয়াকার-সিংহাসনের এই প্রচণ্ড লড়াই দেখার জন্য নববর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আগামী এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গত্যন্তর নেই।

দেখুন ভিডিওটি

This post was last modified on জানুয়ারি ২৪, ২০১৯ 11:16 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে