দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার একটি অডিও ক্লিপ টুইট করলো। সেই অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে কৃষ্ণগহ্বর থেকে ভেসে আসা এক ভৌতিক শব্দ!
মহাশূন্য থেকে ভেসে আসছে অস্ফুট গোঙানির মতো এক ভৌতিক শব্দ। একটি অডিও ক্লিপ টুইট করে এমনটিই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শব্দের উৎস হলো কৃষ্ণগহ্বর। নাসার পক্ষ হতে এই বিষয়ে এক টুইট করে জানানো হয়, ‘মহাশূন্যে কোনও শব্দ নেই, এই ধরনের ধারণার কারণ একটাই- মহাশূন্যে শব্দতরঙ্গ পরিবাহিত হওয়ার মতো কোনও মাধ্যমই নেই। তবে একটি ছায়াপথ-পুঞ্জের মধ্যে এমন বিপুল পরিমাণ গ্যাস রয়েছে যে, আমরা সত্যিকারভাবে শব্দ খুঁজে পেয়েছি’।
সম্প্রতি নাসার চন্দ্র এক্স-রে পর্যবেক্ষণকেন্দ্রে ধরা পড়েছে এই শব্দের তথ্য। পৃথিবী হতে ২৩ কোটি ৫০ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে এই ‘পার্সিয়াস ক্লাস্টার’। এ পর্যন্ত মহাজাগতিক যতো জিনিস সম্পর্কে মানুষের ধারণা রয়েছে, তারমধ্যে অন্যতম বৃহত্তম জিনিস হলো এই ক্লাস্টারটি। পার্সিয়াস ক্লাস্টারের মধ্যে রয়েছে হাজার হাজার ছায়াপথ এবং লক্ষ লক্ষ ডিগ্রি উষ্ণতার উত্তপ্ত গ্যাস। নাসার দাবি, একটি কৃষ্ণগহ্বর হতে চাপের তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গ এই পার্সিয়াস ক্লাস্টার হতে ভেসে আসছিল। সেই তথ্য বিশ্লেষণ করেই হদিস পাওয়া যায় এই শব্দের।
তবে যে শব্দ ভেসে আসছে, তা সরাসরি মানুষের পক্ষে শোনা সম্ভবই নয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত কম্পাঙ্ক থেকে কয়েক লক্ষ কোটিগুণ বর্ধিত করে তাহলেই শুনতে পাওয়া যাচ্ছে ওই শব্দতরঙ্গটি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ২৪, ২০২২ 1:51 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…