দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ শখের বসে কতোটা ঝুঁকি নিতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। যেমনটি ঘটেছে এক ব্যক্তির ক্ষেত্রে। যেমন এক ব্যক্তি কুমিরের পোশাকে কুমির সেজে কুমিরের পা ধরে করলেন টানাটানি!
![কুমিরের পোশাকে কুমির সেজে কুমিরের পা ধরে টানাটানি! [ভিডিও] 1 কুমিরের পোশাকে কুমির সেজে কুমিরের পা ধরে টানাটানি! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2022/12/00092736-750x430.jpg)
শখ পূরণ করতে গিয়ে কি কখনও জীবনের ঝুঁকি নেওয়া যায়! তবে ভারতের নরেন্দ্র সিংয়ের একটি ভিডিও বলে দিচ্ছে তা সম্ভব। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কুমির সেজে এক কুমিরের পা ধরে টানাটানি করছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নরেন্দ্র সিং তার টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটি কুমিরের পোশাক পরা একজন ব্যক্তি একটি কুমিরের পাশে শুয়ে রয়েছে এবং আর ওই জ্যান্ত কুমিরের পা ধরে টানছে সে!
ওই কুমিরটি নদী থেকে উঠে এসে রোদ পোহাচ্ছিল। কুমিরটি নড়াচড়াও করছিল না। ভিডিওতে লোকটিকে এমন একটি পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে তাতে তাকে কুমিরের মতোই দেখাচ্ছে। এই পোশাক পরেই তিনি কুমিরের পাশে শুয়ে পড়লেন। তারপর তিনি কুমিরের পা ধরে টানাটানি করতে থাকলেন। কুমিরের পা একবার নয়, একাধিকবার টেনেছেন ওই ব্যক্তি। তবে এতে কোনো প্রকার নড়াচড়া করতে দেখা যায়নি কুমিরটির মধ্যে।
নরেন্দ্র সিংয়ের ওই ভিডিও ইতিমধ্যেই টুইটারে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে বেশ কয়েকটি মন্তব্যও করেছেন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.