The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করলো ‘হার এশিয়াটিক সার্কেল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারী ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করলো ‘হার এশিয়াটিক সার্কেল’ 1

গতকাল সোমবার (জুন ১৫, ২০২৬) রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মী, নেতৃত্বস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে মুখর ছিল আয়োজনটি।

প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। অংশগ্রহণকারীদের পরস্পরের সঙ্গে পরিচিত হতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে একটি অডিও-ভিজ্যুয়াল সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়। একই সাথে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। দক্ষতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীলতা, জীবনযাপন এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা হবে এই প্ল্যাটফর্মে। পাশাপাশি নারী কর্মীদের আইনি অধিকার, আর্থিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমও আয়োজনের পরিকল্পনা রয়েছে। কর্মক্ষেত্রে সমতা এবং নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা আলোচনা হবে এ প্ল্যাটফর্মে।

এই উদ্যোগ সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজয়া বলেন, “এটি কেবল যোগাযোগের একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি যেখানে নারীরা সাহসিকতার সাথে নিজেদের গল্প তুলে ধরবেন এবং বর্তমান বা সাবেক সহকর্মী—সবাই একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাবেন।”

আগামী দিনগুলোতে বছরজুড়ে নিয়মিত যোগাযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম ব্যবহার করবে প্ল্যাটফর্মটি। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এশিয়াটিক থ্রিসিক্সটি’র বর্তমান ও সাবেক নারী কর্মীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করবে এ প্ল্যাটফর্ম।

এশিয়াটিক থ্রিসিক্সটি-র চেয়ারপারসন সারা যাকের তার মতামত ব্যক্ত করে বলেন, “প্রকৃত ক্ষমতায়ন শুধু কারো ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি কমিউনিটির সকলের সম্মিলিত অভিজ্ঞতা ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই ‘হার এশিয়াটিক সার্কেল’-এর যাত্রা। সমাজের নানা ক্ষেত্রে নারীরা তাঁদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন, এ উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।”

বছরব্যাপী বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী ও নেতৃত্ব-বিষয়ক সেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

Loading...
bn_BDBengali