The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাহকদের জন্য ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা করলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের জন্য নির্ধারিত শর্ত পূরণকারী লাইফ ইন্স্যুরেন্স পলিসির গ্রাহকরা প্রতি এক হাজার টাকা বিমা অঙ্কের বিপরীতে এই বোনাস পাবেন।

প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের 1

পলিসি বোনাস এক ধরণের অর্জিত মুনাফা, যা ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির গ্রাহকদের প্রদান করতে পারে। সাধারণত কোম্পানির মুনাফার ওপর ভিত্তি করে এই বোনাস দেওয়া হয়। অর্থাৎ, পলিসির নিয়মিত সুবিধার পাশাপাশি কোম্পানির মুনাফার অংশ হিসেবে গ্রাহকেরা অতিরিক্ত এই অর্থ পেয়ে থাকেন।

‘কাস্টমার ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী গার্ডিয়ান ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করে। তারপর থেকে প্রতিষ্ঠানটি নির্ধারিত পলিসি গ্রাহকদের ধারাবাহিকভাবে এ বোনাস দিয়ে আসছে।

এই বোনাস গ্রাহকদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মূল্য বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। রিটেইল পলিসির গ্রাহকেরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় গার্ডিয়ান লাইফ অ্যাপের মাধ্যমে তাঁদের পলিসিতে জমা হওয়া বোনাসের পরিমাণ দেখতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫০০ টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পলিসি গ্রাহকদের ক্যাশলেস স্বাস্থ্যসেবা দিচ্ছে গার্ডিয়ান।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স খাতে আস্থা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali