The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে তরুণদের বিনামূল্যে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহারের সুযোগ দিচ্ছে এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ।

রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ 1

পড়াশোনা, দক্ষতা উন্নয়নসহ দৈনন্দিন বিভিন্ন কাজে এসব এআই টুল ব্যবহার করতে পারবেন তরুণ শিক্ষার্থীরা।

এই অফারের আওতায় ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে ৪৯৭ টাকা মূল্যের রাইজ ফ্লাই প্যাক কিনলে গ্রাহকেরা বিনা মূল্যে ১০০ টাকা সমমূল্যের ৩০ দিনের এআই হাব প্রিমিয়াম ‘কোর’ সাবস্ক্রিপশন পাবেন। এই সাবস্ক্রিপশনের সঙ্গে থাকছে ১ লাখ এআই টোকেন এবং রাইজের এআই হাবের মাধ্যমে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ।

রাইজের এআই হাবে এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক, জেমিনি, যার মধ্যে রয়েছে ন্যানো ব্যানানা, ক্লড ও কিমিসহ শীর্ষস্থানীয় বিভিন্ন এআই মডেল পাওয়া যাবে। লেখা, গবেষণা, সমস্যা সমাধানসহ দৈনন্দিন বিভিন্ন কাজের প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন উপযুক্ত এআই মডেল।

এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “প্রত্যেক তরুণেরই নিজেকে আরও সমৃদ্ধ করার, নতুন দক্ষতা গড়ে তোলার এবং নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার সুযোগ থাকা উচিত। এই উদ্যোগের মাধ্যমে রাইজ তরুণদের জন্য এআইকে আরও সহজলভ্য করে তুলছে। এসব এআই টুল তরুণদের শেখা, সৃজনশীলতা ও কাজের দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।”

রাইজ বিশ্বাস করে, এসএসসির ফলাফল শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলেও তা তাদের সম্ভাবনার পূর্ণাঙ্গ প্রতিফলন নয়। ফলাফল যেমনই হোক, শেখার জন্য উপযুক্ত টুল ও সুযোগ পেলে প্রত্যেক তরুণ নতুন দক্ষতা অর্জন করতে ও নিজের আগ্রহের বিষয়গুলো খুঁজে বের করতে পারার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও সক্ষমতা তৈরি করতে পারবে।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali