The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিশ্বজুড়ে বক্স অফিসে তৃতীয় সপ্তাহেও ১ নম্বর ‘স্পাইডার-ম্যান’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউড বক্স অফিসে তৃতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুক্রবার শুধুমাত্র উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি ১ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে।

বিশ্বজুড়ে বক্স অফিসে তৃতীয় সপ্তাহেও ১ নম্বর ‘স্পাইডার-ম্যান’ 1

সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ হতে সিনেমাটি আয় করেছে ৮১ লাখ ডলার।

প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর হিসাবে, এ সপ্তাহ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর আয় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারে দাঁড়াতে পারে। ৮ কোটি ডলারের বেশি বাজেটের সিনেমাটির জন্য এই সূচনা কিছুটা দুর্বল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে বক্স অফিসে শুরুটা প্রত্যাশার তুলনায় কম হলেও দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে সিনেমাটি। রটেন টমেটোসে এর স্কোর ৮৪ শতাংশ ও সিনেমাস্কোরের দর্শক জরিপে পেয়েছে ‘বি’ গ্রেড। যে কারণে দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারলে বড় বাজেটের চাপ সামাল দেওয়ার সুযোগও রয়েছে সিনেমাটির।

‘ইট ফলোজ’খ্যাত নির্মাতা ডেভিড রবার্ট মিচেল ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। সিনেমার গল্পে দেখা গেছে, শহরতলির একটি পরিবারের বসবাসের এলাকা হঠাৎ করে প্রাগৈতিহাসিক যুগে চলে যায়। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি এবং জর্ডান অ্যালেক্সা ডেভিস।

তৃতীয় সপ্তাহান্তে এসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুক্রবার ১ কোটি ৯০ লাখ ডলার আয় করে। সপ্তাহান্তে সিনেমাটির আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে, যা পূর্বের সপ্তাহের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কম।

তবে এই আয় যোগ হলে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় দাঁড়াবে প্রায় ৭৮ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali