The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইয়াশ-নীহার ‘মনের মতো মন’ আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান-নাজনীন নাহার নীহা। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার তারা নতুন এক প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে বন্দি হলেন ‘মনের মতো মন’ নাটকে।

ইয়াশ-নীহার ‘মনের মতো মন’ আসছে 1

পর্দায় তাদের বোঝাপড়া এবং স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই চমৎকার সম্পর্কের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত এই জুটিকে নিয়ে ভালোবাসা এবং অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন।

ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কাড়েন নীহা। গল্প নির্বাচনে নিজের মেধা এবং রুচির পরিচয় দিয়ে ইতিপূর্বে কুড়িয়েছেন ইতিবাচক সাড়াও। চিত্রনাট্যের চমৎকার বুনন ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে।

ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য এবং পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ এবং গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, নওশীন দিশা, কচি খন্দকার, গোলাম দস্তগীর সান এবং জয় শাহরিয়ার বাপ্পি অভিনয় করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই নাটকটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali