The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নাকচ করেছে ইলিয়াসের পরিবার।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব 1

বর্তমানে উন্নত চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত এই অভিনেতা ভালো আছেন বলে নিশ্চিত করা হয়। একইসঙ্গে একজন জীবিত ব্যক্তিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা সংবাদ ছড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে নিসচা।

পারিবারিক সূত্রে জানা যায়, নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে তার মস্তিষ্কের সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা করানোর কথাও রয়েছে। এইসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি চূড়ান্ত করবেন। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবার।

এদিকে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভিত্তিহীন মৃত্যুসংবাদ প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতিও দিয়েছে নিসচার কেন্দ্রীয় নেতৃত্ব ও সারাদেশের প্রায় ১২০টি শাখা। বিবৃতিতে গুজবের মূল উৎস খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মহাসচিব লিটন এরশাদ দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘“সবার আগে সংবাদ” দেওয়ার প্রতিযোগিতা কখনই সত্য এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একটি সংবাদ দ্রুত প্রকাশ করার চেয়ে সংবাদটি সত্য কি-না, সেটি নিশ্চিত হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, মৃত্যু, দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার মতো সংবেদনশীল বিষয়ে যে কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট পরিবার কিংবা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা সকলের নৈতিক দায়িত্ব। জীবিত একজন মানুষের মৃত্যুর অসত্য খবর তার পরিবার, স্বজন, সহকর্মী এবং ভক্তদের মাঝে অহেতুক আতঙ্ক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। তথ্য যাচাই না করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াকে চরম অনৈতিক ও অপরাধমূলক কাজ বলেও আখ্যা দিয়েছেন তারা।

উল্লেখ্য যে, দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল মাস হতে লন্ডনে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কের একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়, যার মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণও করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন ধাপে তিনি কেমোথেরাপি ও ওরালথেরাপি গ্রহণ করছে। দীর্ঘ চিকিৎসার মাঝে সাময়িক বিরতিতে সম্প্রতি তিনি ১০ দিনের জন্য দেশে আসেন। এই সময় কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের গ্রামের বাড়িতে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত ছাড়াও নিসচার একটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেন তিনি। কেমোথেরাপির ধাপ শেষে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার জন্য গত সপ্তাহে জামাতাকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় লন্ডনে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali