The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২০২৬ সালের প্রথমার্ধে বীমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বীমা দাবি পরিশোধে নিজেদের ধারাবাহিক অগ্রযাত্রা ধরে রেখে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩৩৪ কোটি ৯ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

২০২৬ সালের প্রথমার্ধে বীমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের 1

আগের বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক ৩৪ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে দাবি নিষ্পত্তিতে গত কয়েক বছরের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখল প্রতিষ্ঠানটি।

এ বছরের প্রথম ছয় মাসে জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বিমা দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৪০ কোটি ২১ লাখ টাকা। এর পাশাপাশি পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকা।

গার্ডিয়ানের ক্রমবর্ধমান গ্রাহকভিত্তি এবং বিভিন্ন ধরনের বিমা পণ্য ও সেবার সম্প্রসারণ এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক বিনিয়োগ পুরো দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে করেছে আরও কার্যকর ও সময়োপযোগী। পাশাপাশি দাবি-সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ করা এবং গ্রাহকসেবা জোরদারে কাজ করছে গার্ডিয়ান, যাতে পলিসিধারীরা একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা পান।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, ‘দ্রুত দাবি পরিশোধ করা আমাদের কাছে শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়। বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে ইন্স্যুরেন্সের প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি পরিশোধে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তবে তার চেয়েও বড় বিষয় হলো, আরও বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এই আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি আরও বলেন, ‘‘প্রযুক্তিনির্ভর সেবা, সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রতিটি সেবাকে আরও সহজ এবং দ্রুত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যাংকাস্যুরেন্স ও মাইক্রোইন্স্যুরেন্সের মতো ইন্স্যুরেন্স পণ্য এবং ডিজিটাল বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা দেশে ইন্স্যুরেন্স সেবার পরিধি বাড়িয়ে চলেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশের ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali