দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত লবণ ব্যবহার করেন। আবার আচার, চিপস, প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড এবং বিভিন্ন প্যাকেটজাত স্ন্যাকসেও লবণের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, লবণে থাকা সোডিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত গ্রহণ শরীরে পানির ভারসাম্য নষ্ট করতে পারে। এতে রক্তনালির ওপর চাপ বাড়ে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হয়। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে।
অনেক মানুষ মনে করেন যে, তারা খাবারে আলাদা করে বেশি লবণ যোগ করেন না, তাই ঝুঁকিও কম। তবে বাস্তবে প্রক্রিয়াজাত খাদ্য, সস, বিস্কুট, নুডলস, প্রক্রিয়াজাত মাংস এবং রেস্তোরাঁর অনেক খাবারেই উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম থাকে। ফলে অজান্তেই দৈনিক প্রয়োজনের চেয়ে বেশি লবণ খাওয়া হয়ে যেতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ, রান্নায় ধীরে ধীরে লবণের পরিমাণ কমানো, খাবারের স্বাদ বাড়াতে লেবু, ধনেপাতা কিংবা অন্যান্য প্রাকৃতিক মসলা ব্যবহার করা ও প্যাকেটজাত খাদ্যের পুষ্টিগুণের তথ্য পড়ে কেনাকাটা করা ভালো অভ্যাস। একই সঙ্গে পর্যাপ্ত ফল, শাকসবজি এবং সুষম খাদ্য গ্রহণও গুরুত্বপূর্ণ।
চিকিৎসকরা আরও বলেন, যাদের উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা হৃদ্রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে লবণ গ্রহণের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রয়োজনে ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, সামান্য খাদ্যাভ্যাসের পরিবর্তন ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তাই অতিরিক্ত লবণ এড়িয়ে সচেতনভাবে খাদ্য নির্বাচন করা সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জুন ২২, ২০২৬ 3:29 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…