দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রেকর্ড ৪৫০,০০০ আতশবাজি ফুটিয়ে দুবাই শহর স্বাগত জানিয়েছে নতুন ইংরেজি বছর ২০১৪ সালকে, এবং গড়ল এক সাথে আকাশে এতো বিপুল সংখ্যক আতশবাজি ফুটানোর নতুন রেকর্ড।
বার্তা সংস্থা এপি জানিয়েছে দুবাই নতুন বছর ২০১৪ সালকে আমন্ত্রন জানাতে বিশাল কর্মসূচি হাতে নেয়, তাঁরা বাজপাখি, সূর্যোদয় এবং সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকার আকৃতিতে আকাশে আতশবাজি ফুটায়, যা হাজার হাজার দর্শনার্থীকে মন্ত্র মুগ্ধ করে দেয়।
এদিকে বেশ কিছু সংবাদ পত্র জানিয়েছে দুবাই এর এই উদ্যোগ বিশ্ব রেকর্ড করতে পারেনি কিন্তু সিএনএন ইতোমধ্যে জানিয়েছে এটি একটি বিশ্বরেকর্ড, এছাড়া এখনো কোন জাতি বাজপাখি তৈরি করতে পারেনি যা দুবাই করেছে!
এর আগে ২০১৩ সালে কুয়েত ৭৭,০০০ আতশবাজি দিয়ে বিশ্ব রেকর্ড করেছিল তবে এবার কুয়েতের রেকর্ড বছর ঘুরতে না ঘুরতেই দুবাই ভেঙ্গে দিল।
দুবাই এর আতশবাজি ফুটানোর উৎসব শুরু হয় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন Burj Khalifa থেকে এবং পরে এটি পৃথিবীর প্রথম মানুষের হাতে তৈরি দ্বীপমালাতে গিয়ে শেষ হয়।
নিজের চোখেই ভিডিওতে দেখে নিন অসাধারণ সেই দৃশ্য সমূহঃ
সূত্রঃ Thewire
This post was last modified on ফেব্রুয়ারি ৬, ২০১৪ 11:43 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…