The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দেখে নিন ‘লেগো ম্যান’দের চোখে পৃথিবী দেখতে কেমন হতে পারে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥  ক্ষুদ্রাকৃতির পুতুল যাদের বলা হয় লেগো ম্যান। তাদের চোখে পৃথিবী দেখতে কেমন– এই ভাবনা থেকে ব্রিটিশ ফটোগ্রাফার এন্ড্রো হোয়াইট তুলেছেন ৩০০ এর বেশি ছবি। ‘Leg O’Grapher’ নামের লেগো ম্যানের চোখে শহর, বাস, সমুদ্র সৈকত সহ নানাবিধ পৃথিবীর বিভিন্ন দৃশ্য কতটা চমকপ্রদ হতে পারে তা এন্ড্রোর তোলা ছবিতে দেখা যায়। আসুন দেখে নিই এই থিমের চমকপ্রদ কিছু ছবি।


legotog

এন্ড্রো হোয়াইট লেগো ম্যানটিকে পকেটে নিয়ে ঘুরতেন, সেটিকে ছবির ফ্রেমে এনে নিচু হয়ে ছবি তুলেছেন তিনি। গত বছর থেকে তিনি তার আইফোন দিয়ে ছবি তোলা শুরু করেন।

১) CN_lego9_ml_140217.JPG_3x2_1600

লেগো ম্যানের চোখে দৌড়ে যাওয়া কিছু মানুষের ছবি।

২)

CN_lego4_ml_140217.JPG_5x4_1600

হালকা বৃষ্টিতে মেঘের ছবি তুলছেন লেগো ম্যান – ছবিটিতে এমন কনসেপ্ট ফুটিয়ে তুলেছেন অনবদ্য দক্ষতায় ফটোগ্রাফার এন্ড্রো।

৩)

CN_lego8_ml_140217.JPG_1x1_1600

ছবিটি দেখে মনে হচ্ছে ইঁদ্রধনুর ছবি তুলতে ছবির ফ্রেম ঠিক করে নিচ্ছে লেগো ম্যান।

৪)
CN_lego6_ml_140217.JPG_3x2_1600

ছবিটিতে Leg O’Grapher বিখ্যাত জায়গা হার্বারের ফটোগ্রাফি করছেন।

৫)

CN_lego5_ml_140217.JPG_3x2_1600

বিখ্যাত কোমল পানীয় কোকাকোলার ট্রাকের ছবি তুলায় নিমগ্ন লেগো ম্যান – সুন্দর একটি ছবি।

৬)

CN_lego7_ml_140217.JPG_4x3_1600

শহর, রঙধনু, রাস্তার ছবি তোলা হয়েছে, তাহলে জলপ্রপাতই বা বাদ থাকবে কেন? ছবিতে জলপ্রপাতে ছবি তুলছেন Leg O’Grapher 

৭)

CN_lego3_ml_140217.JPG_16x9_1600

লন্ডন টিউব স্টেশনের ছবি তুলছেন লেগো ম্যান। চমৎকার কন্সেপ্টের সুন্দর একটি ছবি।

৮)

CN_lego2_ml_140217.JPG_1x1_1600

লেগো ম্যানের চোখে লন্ডন শহর – আরো একটি দারুণ কনসেপ্টের ছবি।

তথ্যসূত্রঃ এবিসিনিউজস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali