The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার গাড়ির ট্রাঙ্কে পাওয়া গেলো অজগর সাপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ নিয়ে সারাদেশেই এক তুঘলগি কাণ্ড ঘটেই চলেছে। সর্বশেষ সাপ পাওয়া যায় সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে। এবার গাড়ির ট্রাঙ্কে পাওয়া গেলো অজগর সাপ!

Ball Python

সাপ নিয়ে তুঘলগি কাণ্ড চলতেই থাকবে? কখনও গোয়াল ঘরে অজগর পাওয়া যাবে, কখনও মন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। এমন অবস্থা কি চলতেই থাকবে? এবার আরও ব্যতিক্রমি জায়গায় পাওয়া গেলো অজগর সাপ। আর তা হলো গাড়ির ট্যাঙ্কে।

গাড়ির পেছনের ট্রাঙ্কের কাছে প্রয়োজনীয় কাপড় ভর্তি ব্যাগ সবাই রাখেন। কিন্তু আপনি সেই ব্যাগ রাখার পর নেওয়ার সময় গিয়ে যদি দেখেন সেখানে এক অজগর শুয়ে আছে তাহলে কেমন লাগবে? এটি শুনতে গল্পের মতো মনে হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। তবে এবার আমাদের দেশে নয় সুদূর আমেরিকায়। গন্তব্যে পৌঁছানোর পর যখন ব্যাগ নামানোর জন্য গাড়ির ট্রাঙ্কটি খুললেন, তখনই সেখান থেকে বের হয়ে এলো বড় এক অজগর সাপ! আমেরিকার মাইনে ব্যস্তবেই ঘটেছে এমন এক ঘটনা।

Ball Python-02

দুজন নারী যাত্রী একটি ভাড়া করা গাড়ি চালিয়ে বোস্টন হতে কেন্নিবাঙ্কে যাচ্ছিলেন। কেন্নিবাঙ্কে পৌঁছিয়ে তারা তাদের ব্যাগ নেওয়ার জন্য গাড়ির ট্রাঙ্ক খুলতেই তাদের চক্ষু চড়কগাছ! একটি বল পাইথন দেখতে পেলেন সেখানে। অথচ ব্যাগ রাখার সময় কোনো সাপ তারা সেখানে দেখেন নি।

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে সাপটিকে উদ্ধার করার পর ইয়োর্কের ওয়াইল্ড লাইফে নিয়ে যান। সাধারণত ৩ হতে ৫ ফিট লম্বা বল পাইথনকে ততটা ঝুকিপূর্ণ নয়। কিন্তু তার পরেও কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছেন না যে, সাপটি গাড়িতে কীভাবে এলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali