The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২৯ নভেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ১৫ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ, ৫ সফর ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Rice & farmers are busy

কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়ে গেছে। মাঠে মাঠে ধান কাটা আর নিজেদের খুলায় ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা।

গ্রামের মানুষগুলোর মুখে এখন হাসি। তাদের অক্লান্ত পরিশ্রমের পর এখন ঘরে নতুন ধানের বারতা তাদের মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এদৃশ্য প্রতিবার ধান ওঠার সময় বিশেষ করে শীতের শুরুর নবান্নতে বেশি চোখে পড়ে। কারণ এখনকার ধান দিয়ে হবে গ্রামে-গঞ্জে পিঠার উৎসব, যা গ্রাম-বাংলার এক ঐতিহ্য। ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি: karatoa.com.bd এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali