The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: সোজা প্ল্যাটফর্মে উঠে গেলো মহানগর প্রভাতী এক্সপ্রেস!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সোজা প্ল্যাটফর্মে উঠে গেলো মহানগর প্রভাতী এক্সপ্রেস! ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশশেড থেকে যাত্রী নিতে চট্টগ্রাম স্টেশনে এসে এই দুর্ঘটনার কবলে পড়ে।

City Morning Express

চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে ঢুকেই আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস উঠে গেলো সোজা প্লাটফর্মে। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশশেড হতে যাত্রী নিতে স্টেশনে এসে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এসময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, আজ বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড হতে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে ট্রেনটি শেষ সীমা (ক্রস চিহ্নিত স্থান) পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন এবং দুটি বগি প্ল্যাটফর্মেও ঢুকে পড়ে। এসময় ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙে-চুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে আসে। ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশপথেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। জানা যায়, ট্রেনটি প্ল্যাটফর্মের লাইনে এসেও অনেক বেশি গতিতে চলছিল। যে কারণে চালক ট্রেন থামাতে ব্যর্থ হন। দুর্ঘটনার ফলে ট্রেনটির যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali