The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২ মাথা ও ৩ চোখের সেই বিখ্যাত বিড়ালটি মারা গেছে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ২ মাথা ও ৩ চোখের সেই বিড়ালটি অবশেষে মারা গেছে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠা ফ্র্যাঙ্কেনলুই নামের ওই বিড়ালটি ১৫ বছর বয়সে মারা গেলো।

Two Faced Cat

অবশেসে মারা গেছে সেই ব্যতিক্রমি বিড়ালটি। ২ মাথা ও ৩টি নীল চোখ তাকে বিখ্যাত করেছিল। আদর করে ওই বিড়ালটির নাম রাখা হয়েছিল ফ্র্যাঙ্কেনলুই। দ্য টেলিগ্রাম অব ওয়রসেস্টর জানিয়েছে, ১৫ বছর বয়সে মারা গেলো ফ্র্যাঙ্কেনলুই।

গতকাল বৃহস্পতিবার নর্থ গ্রাফটনের টাফ্ট ইউনিভার্সিটির কামিংস স্কুল অফ ভেটেরনিটিতে মৃত্যু হয় ফ্র্যাঙ্কেনলুইয়ের। বিড়ালটির মালিক মার্টি স্টিভেনস জানিয়েছেন, ক্যান্সারে ভুগছিল বিড়ালটি। জানাস ক্যাট প্রজাতির মধ্যে সব থেকে বেশিদিন বাঁচার জন্য ২০১২ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে এই বিখ্যাত বিড়াল ফ্র্যাঙ্কেনলুইয়ের। ২ মুখযুক্ত রোমান গডের নামানুসারে এই প্রজাতির নাম রাখা হয়েছে জানাস ক্যাট।

জানা যায় যে, জানাস ক্যাটরা সাধারণত স্বল্পায়ু হয়ে থাকে। কনজেনিটাল খুঁত থাকার কারণে বেশিরভাগ সময়ই বেশি দিন বাঁচে না এরা। কিন্তু একেবারেই ব্যতিক্রমি ঘটনা ঘটলো এই বিড়ালটির ক্ষেত্রে। দীর্ঘ ১৫ বছর বেঁচে থেকে রেকর্ড সৃষ্টি করলো বিখ্যাত এই বিড়াল ফ্র্যাঙ্কেনলুই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali