Categories: বিনোদন

চলচ্চিত্রের আইটেম গানে আলোচিত মডেল নায়লা নাঈম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বজোড়া নানা সমালেচনার অধিকারিণী মডেল নায়লা নাঈমকে দেখা যাবে ‘রাত্রীর যাত্রী’ নামে চলচ্চিত্রের আইটেম গানে।

যাকে নিয়ে বিশ্বজোড়া এতো সমালোচনা- সেই মডেল নায়লা নাঈমকে এবার দেখা যাবে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ নামে চলচ্চিত্রের আইটেম গানে। এ সময়ে বিশ্বজোড়া নানাভাবে আলোচিত মডেল নায়লা নাঈম।

এবার এই মডেল ‘আমি সুন্দরী নারী, দেব দেশি তরকারি’ শিরোনামের একটি গানের সঙ্গে তিনি পারফর্ম করবেন। ওই গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়া জাহান। গানটির সুর করেছেন রাজা তাসি। গানটি লিখেছেন সিনেমাটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব নিজেই। সম্প্রতি লন্ডনের একটি স্টুডিউতে এই গানটির রেকডিংও করা হয়েছে।

Related Post

চলচ্চিত্রটির পরিচালক বলেছেন, ‘এই গানটি বাংলাদেশে একটি দৃষ্টান্ত হবে। আইটেম গান অনেক সময় অশ্লীল হয়। অনেক সমালোচনা হয়। সবাই এক সঙ্গে দেখতে পারে না। আমি মনে করি সেক্ষেত্রে এই গানটি একটি দৃষ্টান্ত হবে। এটি খুব শ্রুতি মধুর ভালোবাসার গান।’ তিনি আশা প্রকাশ করেন যে, ভালো সাড়া ফেলবে এই গানটি। চলতি মাসেই বিএফডিসিতে এই আইটেম গানটির দৃশ্যায়ন করা হবে- এমনটিই জানিয়েছেন পরিচালক।

‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এটিএম এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, প্রাণ রায় প্রমুখ।

This post was last modified on ফেব্রুয়ারি ১৬, ২০১৫ 3:12 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে