The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সাবধান: টিভি দেখার নেশা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সময় থাকতে সাবধান হয়ে যান। কারণ টিভির দেখার নেশা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে! মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক সম্প্রতি এই সাবধান বাণী শুনিয়েছেন।

TV viewing intoxication

গবেষকরা বলেছেন, এক নাগাড়ে বেশি সময় ধরে টিভি দেখার কারণে ভয়ংকার পরিণতি ডেকে আনতে পারে। এমনকি মানুষের মৃত্যুও হতে পারে।

আমরা প্রতিদিন অফিস বা কাজ সেরে বাড়ি ফিরে ফ্রেস হয়ে টিভির সামনে বসি। সারাদিনের ক্লান্তি দূর করতে নিজেকে এলিয়ে দেয় সোফা কিংবা বিছানায়। তারপর টিভির রিমোট ঘুরিয়ে পছন্দের চ্যানেল দিয়ে দেখা শুরু করি। আর তখন কীভাবে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায় বা কখনও কখনও মধ্য রাত গড়িয়ে যায় সেদিকে আমাদের খেয়ালও থাকে না। আমরা আবার অনেক সময় গর্ব করে বলে থাকি, সিগারেট ছুঁই না; শুধু একটাই নেশা। সেটি হলো টিভি।

তবে আপনি কি জানেন যে টিভির নেশাও সিগারেটের মতোই ক্ষতিকর? এতে করে ডেকে আনতে পারে মৃত্যুও? মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছেন যে, বর্তমান সময়ে নাকি মৃত্যুর ৮টি প্রধান কারণের একটি হলো দীর্ঘক্ষণ টিভি দেখা!

দীর্ঘদিন গবেষণা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক একটানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন। তাদের সমীক্ষায় বলা হয়েছে, ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান দিনে গড়ে সাড়ে ৩ ঘণ্টা করে টিভি দেখেন।

গবেষকরা দাবি করে বলেছেন, একটানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যান্সার কিংবা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। তাছাড়া টিভি দেখার নেশার কারণে ডেকে আনতে পারে ডায়বেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এমনকি লিভারের একাধিক সমস্যার মতো নানা সমস্যা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali