The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কর ফাঁকির মামলায় ২১ মাস জেল মেসির

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কর ফাঁকির মামলায় লিওনেল মেসি এবং তার বাবা হোর্হে হোরাসিও মেসির ২১ মাসের জেলের সাজা দিয়েছে স্প্যানিশ আদালত। সেইসঙ্গে মেসিকে ২ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে।

tax evasion Messi prison

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সাজা হলেও প্রকৃত অর্থে জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরোয়ার্ডকে। কারণ হলো, স্প্যানিশ আইন অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ ২ বছরের কম হলে জেলে যেতে হয় না।

উল্লেখ্য, ২০০৭ হতে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন মেসি এবং তার পরিবার। স্প্যানিশ আদালতের রায়, ইমেজ-সত্ত্ব হতে পাওয়া অর্থের ওপর কর ফাঁকি দিতে ‘ট্যাক্স হেভেন’ বলে পরিচিত বেলিজ ও উরুগুয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন লিওনেল মেসি। যদিও বার্সেলোনা ফরোয়ার্ড সব সময় দাবি করে এসেছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুই জানতেন না তিনি। সব সময় তিনি মাঠের ফুটবলে মনোযোগ দিয়েছেন। আর অর্থের বিষয়গুলো সবসময় দেখতেন তাঁর বাবা এবং আইনজীবী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali