The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কারাবন্দীর গলা কেটে ৮ ‘জঙ্গি’র পলায়নের পর বন্দুকযুদ্ধে নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের ভূপালে কারাবন্দীর গলা কেটে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএসআই) ৮ ‘জঙ্গি’ পালিয়ে যায়। পরে বন্দুকযুদ্ধে ওই জঙ্গিরা নিহত হয়েছে।

after-escaping-killed-in-gunfight

গত সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলা হয়, রাত দুই বা তিনটার দিকে একজন কারাবন্দীকে হত্যা করে ৮ এসআইএমআই সদস্য পালিয়ে যায়। তারা একটি স্টিলের থালা ও গ্লাস ব্যবহার করে ওই কারাবন্দীকে গলাকেটে নির্মমভাবে হত্যা করে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পালিয়ে যাওয়া জঙ্গিরা পরে ভূপালের উপকণ্ঠে ইথখেদি গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয়।

ওই জঙ্গিরা বেশিরভাগই জঙ্গিবাদ এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত। এছাড়া এদের কয়েকজন ভারতীয় মুজাহিদীনের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। কর্তব্য অবহেলার জন্য পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali