The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সিরিয়ায় ৮১ আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিরিয়ায় ৮১ আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে। সিরিয়ার সেনারা দেশের উত্তরাঞ্চলীয় আল হাসাকা প্রদেশ ও পূর্বাঞ্চলীয় দির আল জোর প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে।

Syria

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সিরিয়ার সেনারা দেশের উত্তরাঞ্চলীয় আল হাসাকা প্রদেশ ও পূর্বাঞ্চলীয় দির আল জোর প্রদেশে এই ৮১ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে হত্যা করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, দির আল জোরের হুয়াইজেত সাকের শহরে সিরিয়ার সরকারি সেনারা এক জর্ডানি ও এক মিশরীয়সহ ১১ আইএস যোদ্ধাকে হত্যা করে। সঙ্গে সঙ্গে তাদের কিছু অস্ত্র ও সশস্ত্র যানও ধ্বংস করে সেনারা। অপরদিকে তাল কাসায়েব ও তাল গজল এলাকায় আরেকটি পৃথক অভিযানে সেনারা ৭০ আইএস জঙ্গিকে হত্যা করেছে।

উল্রেখ্য, গত এক সপ্তাহজুড়ে সিরিয়ার সেনাদের সঙ্গে আইএস যোদ্ধাদের এক তুমুল লড়াই চলে আসছে। সিরিয়ায় এই সঙ্কটে এই পর্যন্ত ১ লাখ ৯০ হাজার মানুষ নিহত হয়েছে। তাছাড়াও সিরিয়ার ভেতরে-বাইরে আরও লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। এমন এক পরিস্থিতিতে সিরিয়ার সেনারা আইএস জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali