The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম: এক চুলা ৭৫০ টাকা এবং দুই চুলায় ৮০০ টাকা

প্রথম দফায় আগামী ১ মার্চ হতে এক চুলা ৭৫০ টাকা এবং দুই চুলায় ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম। গ্যাসের দাম দু’দফায় গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম: এক চুলা ৭৫০ টাকা এবং দুই চুলায় ৮০০ টাকা 1

আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টায় কমিশনের প্রধান কার্যালয় হতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

গৃহস্থালি খাতে প্রথম দফায় আগামী ১ মার্চ হতে এক চুলা ৭৫০ টাকা এবং দুই চুলায় ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১ জুন হতে এক চুলা ৯০০ টাকা এবং দুই চুলা ৯৫০ টাকা ধার্য করা হয়েছে।

অপরদিকে সিএনজির দাম ১ মার্চ হতে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা এবং ১ জুন হতে হবে ৪০ টাকা। বিদ্যুৎ, সার শিল্প এবং সকল শ্রেণীর গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে গৃহস্থালি খাতে এক চুলা ৬০০ টাকা এবং দুই চুলায় ৬৫০ টাকা করে দিচ্ছে গ্রাহকেরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali