The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পৃথিবী ধ্বংসের পরও টিকে থাকবে যে প্রাণী

আগামী ১০ বিলিয়ন বছর অনায়াসে টিকে থাকবে এই প্রাণী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মস পিগলেট নামক এক ক্ষুদ্র প্রাণী পৃথিবী কোনো গ্রহাণুর আঘাত বা তেজস্ক্রিয়তার কারণে ধ্বংস হয়ে গেলেও বেঁচে থাকতে সক্ষম।

অক্সফোর্ড ও হারভার্ড ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণা করেছেন। তারা জানান, সূর্যের আলো নিভে না যাওয়া পর্যন্ত .০৪ ইঞ্চি দৈর্ঘ্যের এই প্রাণী বেঁচে থাকতে সক্ষম হবে। সেই হিসাব অনুযায়ী আগামী ১০ বিলিয়ন বছর অনায়াসে টিকে থাকবে এই প্রাণী। মস পিগলেট অত্যন্ত বেশি মাত্রার তাপ ও ঠাণ্ডা সহ্য করতে সক্ষম। এমনকি এটি কোনো প্রকার খাদ্য গ্রহণ না করেও টিকে থাকতে পারে ৩০ বছর!

এই গবেষকরা মূলত নির্ণয় করার চেষ্টা করেছেন ঠিক কোন কোন কারণে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। গবেষণাও দেখা গেছে, সুদূর অতীতেও পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা কম। মানুষের অস্তিত্ব শেষ হয়ে গেলেও কিছু প্রাণী দীর্ঘ কাল পৃথিবীতে টিকে থাকতে সক্ষম।

তথ্যসূত্র: www.timesnow.tv

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali