The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার অপু বিশ্বাস-তাহসান একসঙ্গে!

তাহসান ও অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআস-এর শুভেচ্ছাদূত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার তাহসান-অপু বিশ্বাস একসঙ্গে হচ্ছেন। তবে সিনেমা বা নাটকের জুটি নয়। তাহসান ও অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআস-এর শুভেচ্ছাদূত হয়েছেন।

এবার অপু বিশ্বাস-তাহসান একসঙ্গে! 1

তাহসান ও অপু বিশ্বাস দুই জগতে দুজনই জনপ্রিয়। তবে দুজনের প্ল্যাটফরমের ধরনই আলাদা। অর্থাৎ তাদের প্ল্যাটফরম পরিবর্তন করে যে দুজন জুটি বাঁধছেন- এমন নয়।

জানা গেছে, তাহসান ও অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্র‍য়েড অ্যাপস লিঙ্কআস-এর শুভেচ্ছাদূত হয়েছেন। সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে একসংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

সেসময় উপস্থিত ছিলেন তাহসান, অপু বিশ্বাস দুজনই। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু। তাছাড়া লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং নিজেও উপস্থিত ছিলেন।

অপু বিশ্বাস বলেছেন, চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে চলেছে। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা তাদের সেলেব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন। এই অ্যাপসে মাঝেমধ্যে লাইভে এসে দর্শকদের সঙ্গে যুক্তও হবেন।

অপু আরও বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে চলেছি। আমরা দুজনেই এই লিঙ্কআস অ্যাপসের হয়ে একসঙ্গে বিভিন্ন বিজ্ঞাপন এবং ক্যাম্পেইনে অংশ নেবো। অ্যাপসটি যারা বাংলাদেশে এনেছেন তাদের চিন্তাধারাও অনেক স্মার্ট।

অপু বিশ্বাস-তাহসান দুজনই এক বছরের জন্য লিঙ্কআস অ্যাপসের শুভেচ্ছাদূত হয়েছেন। তাছাড়া থাকছেন ওয়ারফেজ-এর ভোকাল টিপু। এই অ্যাপসের সঙ্গে আরও যুক্ত হবেন বিনোদন অঙ্গনের আরো কয়েকজন জনপ্রিয় মুখ।

লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানিয়েছে, এই লিঙ্কআস অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছুই পাওয়া যাবে। আবার রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপসে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali