The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

করোনা মহামারিতেও উল্টো নীতিতে ইসরাইল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন মহামারির এমন সময় উল্টো পথে হাঁটছে ইহুদিবাদি রাষ্ট্র ইসরাইল!

করোনা মহামারিতেও উল্টো নীতিতে ইসরাইল! 1

ইসরাইল বরিবার হতে বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। সেইসঙ্গে পুনরায় স্কুল, বার, রেঁস্তোরা খোলার অনুমতিও দিয়েছে! তবে ইনডোরে জন পরিসরে মাস্ক পরার নিয়ম অব্যাহত থাকার কথাও জানিয়েছে তারা।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য ব্যাপকমাত্রায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চালানোর পর পরিস্থিতি এখন স্বাভাবিক করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে ইসরাইল সরকার।

ইসরাইলের ৮১ শতাংশ নাগরিক ফাইজার এবং বায়োএনটেকের দুই ডোজ টিকা নিয়েছেন। এতে করে হাসপাতালে ভর্তি ও করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে বিদেশিদের ইসরাইলে প্রবেশে বিধিনিষেধ এখনও রয়েছে। কোনো বিদেশী দেশটিতে প্রবেশ করলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইসরাইলে ভারতীয় নতুন ভ্যারিয়েন্টের ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিএনএর এক খবরে বলা হয়, ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পূর্বেই বৃহস্পতিবার দেশটির জনপ্রিয় একটি বারে মাস্ক ছাড়াই মানুষ জমায়েত হয়। সেইসঙ্গে মার্কেটগুলোতেও মাস্ক ছাড়াই মানুষের উপস্থিতি দেখা যায়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali