ধূমপানের ক্ষতি এড়াতে ই-সিগারেট ঔষধ সমমর্যাদা পেতে চলেছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ ধূমপানের নেশা একবার যাকে ধরে বসে, সে দুনিয়া ছাড়তে রাজি হলেও ধূমপান ছাড়তে রাজি নয়। তাই সম্প্রতি বাজারে ছাড়া হয়েছিল ইলেকট্রনিক সিগারেট, সংক্ষেপে ই-সিগারেট। এই ই-সিগারেটকেই এখন ঔষধ হিসেবে ব্যবহার করা হবে।


প্রকাশ্যে ধূমপান পৃথিবীর অনেক দেশে বর্তমানে নিষিদ্ধ হলেও ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ই-সিগারেট সেবনের পক্ষে গবেষকরা যুক্তি দিয়েছেন। তাঁদের মতে, “এই সিগারেটে নিকোটিন থাকলেও এতে সাধারণ সিগারেটের মতো অন্যান্য জীবনঘাতী ক্ষতিকর উপাদান নেই। এ সিগারেট সেবন করার সময় টার পোড়ানো ধোঁয়া বের হয় না, এটি সেবনের সময় বাষ্প হিসেবে বের হয় নিকোটিন, যার ফলে ব্যবহারকারী আসল সিগারেট সেবনের অনুভূতি পান। তাই স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি ছাড়াই সিগারেট না পুড়িয়েও ই-সিগারেট সেবনে আসল সিগারেটের মতোই স্বাদ ও অনুভূতি পাবেন ধূমপায়ীরা। এর ফলে একপর্যায়ে ধূমপায়ীদের পক্ষে সিগারেট ছেড়ে দেওয়াও সম্ভব হবে।“

ই-সিগারেট সাধারণত ব্যাটারি চালিত একটি ডিভাইস এটি দেখতে আসল সিগারেটের মতই এবং এটি সেবনের সময় আসল সিগারেটের মতো বাষ্পও নির্গত হবে শুধুমাত্র এতে সাস্থের জন্য ক্ষতিকর টার থাকবেনা। এটি ব্যবহার কারিরা এটি সেবনের সময় যে বাষ্প গ্রহন করবেন তা ফুসফুসে কোন ক্ষতি করবেনা বলে ই-সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষথেকে জানানো হয়।

যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, ইলেকট্রনিক সিগারেট মূলত ধূমপায়ীদের ধূমপানের নেশা কমানোর ব্যবস্থা৷ ই-সিগারেটে রয়েছে একাধিক চেম্বার। এসব চেম্বারে থাকে নিকোটিনের দ্রবণ, যাকে গরম করে তোলে অন্য চেম্বারে থাকা একটি ব্যাটারি। ব্যাটারি থেকে নির্গত বিদ্যুতের স্পর্শে নিকোটিন-দ্রবণ ফুটতে শুরু করে। যে ধোঁয়া বের হয়, তাতে থাকে নিকোটিন, যা মস্তিষ্কে ধূমপানের অনুভূতি জাগায়।

Related Post

যুক্তরাজ্যের মেডিসিন এবং হেল্‌থ রেগুলেটরি এজেন্সী (MHRA) জানায়, “তামাক দিয়ে তৈরি সিগারেট পুড়লে ধোঁয়ার সঙ্গে যে হাইড্রোকার্বন ও রাসায়নিক মেশে, তা বিপজ্জনক। এমনকি তা থেকে ক্যানসারও হতে পারে। সিগারেট থেকে নির্গত কার্বন-মনোক্সাইড ফুসফুসের জন্য ক্ষতিকর। কিন্তু ই-সিগারেটে সহনীয় নিকোটিন শরীরে কম ক্ষতি করে।“

এরই মাঝে যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ই-সিগারেটকে আরও স্বাস্থ্য সম্মত করে তৈরি করার নির্দেশ প্রদান করা হয়ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানদের।

তথ্য সূত্রঃ নিউজ স্কাই

This post was last modified on ডিসেম্বর ১০, ২০২৪ 4:50 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

View Comments

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে