The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘মিস মিসিপিসি’ মুকুট জয়ী পারমিতা এখন বাংলাদেশে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মিস মিসিপিসি জয়ী পারমিতা মিত্র এখন বাংলাদেশে অবস্থান করছেন। মিস মিসিপিসি জয়ের আনন্দ দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করতে তার বাংলাদেশে আগমন।

paromitamitra

অনলাইন সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, গত শনিবার তিনি ঢাকায় দৈনিক মানবজমিন অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পারমিতা মিস মিসিপিসি মুকুট জয়ে বেশ উৎফুল্ল। আর তাই তিনি দেশে এসে সকলের সঙ্গে মিস মিসিপিসি মুকুট জয়ের আনন্দ শেয়ার করতে চান। এমনটাই বলেছেন তিনি সাংবাদিকদের।

পারমিতা মিত্র সাংবাদিকদের আরও বলেন, ‘বাংলাদেশ আমার জন্মস্থান, আমার মাতৃভূমি। নাড়ির টান আমাকে বারবার টেনে আনে এই দেশে।’ কিন্তু এবারের সফরটা শুধুই নাড়ির টানে নয়; স্বীকার করলেন সে কথা, ‘মিস মিসিসিপির মতো বড় অর্জনটা দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে এসেছি। তা ছাড়া বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে আমার। ইচ্ছা আছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়েও কাজ করার।’

পারমিতা আরও বলেন, তিনি এক বছর বয়সে মা-বাবার সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা। স্কুলে পড়ার সময় জয় করেন ‘হোমকামিং কুইন’ খেতাব। এরপর ‘মিস লামার কাউন্টি’ ও ‘মিস মিসিসিপি টিন’। সর্বশেষ চলতি বছরের ‘মিস মিসিসিপি’ খেতাব। ২১ বছর বয়সী পারমিতা এখন পড়াশোনা করছেন মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে রকেট বিজ্ঞান নিয়ে। স্বপ্ন দেখেন নাসার বিজ্ঞানী হওয়ার।

বাংলাদেশ নিয়ে তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে পারমিতা মিত্র বলেন, ‘জুন-জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটি থাকে আমার। এই সময়টাতে বাংলাদেশের স্কুলগুলোতে কাজ করতে চাই। স্কুলের ছেলেমেয়েদের বোঝাতে চাই পড়ালেখার গুরুত্ব। মিস মিসিসিপি হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে গিয়ে এই কাজটাই করতে হয় আমাকে।’

উল্লেখ্য, পারমিতা মিত্র প্রথম বাংলাদেশী যিনি ‘মিস মিসিপিসি’ মুকুট জয় করলেন। দুই সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘মিস মিসিসিপি’ মুকুটজয়ী পারমিতা মিত্র।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali